সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

চট্টগ্রামে বিগ ২০২৩ -এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA) কর্তৃক রবিবার, ১৬ই এপ্রিল ২০২৩ তারিখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করা হয়।

স্টার্টআপ চট্টগ্রাম এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন। তিনি বলেন যে চট্টগ্রাম শহরে বেশ দ্রুততার সাথে স্টার্টআপ সংস্কৃতি গড়ে উঠছে এবং নতুন স্টার্টআপ কোম্পানিগুলো বিভিন্ন সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিত্য-নতুন সমাধান প্রদান করছে। চট্টগ্রামের উন্নয়নের জন্য যুবসমাজ ও তরুণদের অগ্রণী ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া, তিনি নলেজ বেইজড ইকোনমি এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের এগিয়ে আসার আহ্বান জানান। সবশেষে, তিনি ২২ এপ্রিল ২০২৩ সময়ের মধ্যে উদ্যোক্তাদের “বিগ ২০২৩” এর নির্ধারিত ওয়েবসাইটে (www.big.gov.bd) নিবন্ধণ করার বিশেষ অনুরোধ জানান।

ক্যাম্পেইনে বিগ ২০২৩ এর বিস্তারিত তুলে ধরেন বিগ ২০২৩ এর মূখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের পরামর্শক ও বিগ ২০২৩ এর টেকনোলজি বিষয়ক সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, স্টার্টআপ চট্টগ্রাম এর ফাউন্ডার আরাফাতুল ইসলাম আকিব সহ আরও অনেকে।

আইডিয়া প্রকল্প স্টার্টআপদের চমৎকার উদ্ভাবনী মানসিকতাকে উৎসাহ দেওয়ার জন্য চট্টগ্রাম এর বিভিন্ন স্টার্টআপ কমিউনিটি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ক্লাব সদস্য এবং বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করে এই অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। “DARE TO STAND BIG” প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশ নেন। উল্লেখ্য যে বিগ ২০২৩ এর পুরস্কার হিসেবে সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে ১ কোটি টাকা অনুদান। বাকি নির্বাচিত তালিকার সেরা ৫০ স্টার্টআপ এর প্রত্যেককে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে অনুদান।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি