শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে শাওমি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ধীরে ধীরে পানি নেমে গেলেও সে অঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দি থেকে দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ এবং দেখা দেয় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ফলে মানবেতর জীবনযাপন করছেন অনেক মানুষ।

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই অঞ্চলগুলোতে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ করেছে। চট্টগ্রাম অঞ্চলের এই সংকটে দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছে গ্লোবাল টেকনোলজি প্রতিষ্ঠান শাওমি। চট্টগ্রামের পানিবন্দি মানুষদের জন্য সহায়তায় এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জাতির এমন ক্রান্তিকালে আমাদের সবার  একসাথে এগিয়ে আসা অনেক জরুরি। তাই আমরা শাওমির পক্ষ থেকে চট্টগ্রাম অঞ্চলের বন্যা বিপর্যস্ত এলাকায় ত্রাণ নিয়ে সহায়তা করছি।”

তিনি আরও বলেন, “শাওমি বাংলাদেশ চলতি মাসে একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আমরা চাই,  উদ্বোধনের এই অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণ না করে সেই অর্থ দুর্গতদের সহায়তায় খরচ করতে। এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। মানুষের এমন সঙ্কটময় সময়ে সবার এক হওয়া দরকার। বন্যা কবলিত মানুষদের সাহায্য করার জন্য আমাদের একতা এবং আন্তরিকতা খুব বেশি প্রয়োজন।”

শাওমি এর আগেও দেশের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কোভিড মহামারির সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান এবং বিভিন্ন হাসপাতালে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া গত বছর সিলেট, সুনামগঞ্জ এলাকায় ভয়াবহ বন্যার সময়ও দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণসহ বিভিন্ন সহযোগিতা করে শাওমি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি