মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
18 C
Dhaka

ঘরে বসে অনলাইন কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২৫% পর্যন্ত ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক:  করোনাকালে ঘরে বসে দেশের জনপ্রিয় ব্র্যান্ড শপগুলো থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অনলাইনে কিনে পেমেন্ট বিকাশ করলে মিলছে ২৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

পাশাপাশি বিভিন্ন সুপারস্টোরের অনলাইন ও আউটলেট থেকে গ্রোসারি ও প্রয়োজনীয় কেনাকাটায়ও মিলছে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

১ জুলাই থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ২০ জুলাই, ২০২১ পর্যন্ত। অফার চলাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০০ টাকাসহ সর্বমোট ৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিতে পারবেন। সুপারস্টোরে কেনাকাটার ক্ষেত্রে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্ট করলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং, কে ক্রাফট, দেশাল, লা রিভ, ওটু, প্রাইড, র নেশন, সারা লাইফস্টাইল, ট্রেন্ডজ, বাটা, অ্যাপেক্স, লেদারিনা, আজকের ডিল, দারাজ, লেইসফিতা, প্রিয়শপ, পিকাবু, বিডিশপ সহ ৯২টি  বিক্রেতা প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক।

এদিকে, আগোরা, স্বপ্ন, ডেইলি শপিং, মীনা বাজার, আলমাস, ফ্যামিলি বাজার, মেহেদী মার্ট, ওয়ানস্টপ, প্রিন্স বাজার সহ ৭০টি সুপারস্টোর ব্র্যান্ডের ৪২২টি আউটলেট ও অনলাইনে মিলছে গ্রোসারি ও প্রয়োজনীয় কেনাকাটায় ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে বা *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অফারটি উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

অফারের আওতাভুক্ত সব মার্চেন্ট এর তালিকা এবং অফারের বিস্তারিত পাওয়া যাবে https://www.bkash.com/payment/ এই লিংকে। বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেইজে অফারগুলো সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন গ্রাহকরা।

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই গ্রাহকের কেনাকাটা আরও বেশি নিরাপদ ও সাশ্রয়ী করে তুলতে এই অফারগুলো নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ গ্রাহকরা এখন ২ লাখ ৭০ হাজার এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ ইন করার পাশাপাশি ২৯টি ব্যাংকের অনলাইন ব্যাংকিং এবং বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে অনলাইনেই প্রয়োজনীয় কেনাকাটা সারতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি