মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.8 C
Dhaka

গ্যালাক্সি এ১২ এর ৪/৬৪ জিবি সংস্করণ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, স্যামসাং বাংলাদেশ এর জনপ্রিয় স্মার্টফোন মডেল গ্যালাক্সি এ১২ এর নতুন ৪/৬৪ জিবি সংস্করণ উন্মোচন করেছে। স্যামসাং’র চমৎকার ও সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেগটের সর্বশেষ এ সংযোজনটির বাজার মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা।

সাশ্রয়ী মূল্যের গ্যালাক্সি এ১২ মোবাইলটি এর ফ্ল্যাগশিপ ব্যাটারি পারফরমেন্সের মাধ্যমে ইতোমধ্যে সহস্রাধিক ব্যবহারকারীর হৃদয় জয় করেছে। স্যামসাং এখন এ মডেলের ৬৪ জিবি স্টোরেজ সমৃদ্ধ ৪ জিবি র‍্যামের সংস্করণটি বাজারে এনেছে। এ স্মার্টফোনটিতে (৭২০x১৬০০) ইনফিনিটি-ভি ডিসপ্লে সহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে রয়েছে। এ মোবাইলের বিশেষ দিক হচ্ছে এর ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা এত সাশ্রয়ী মূল্যে পাওয়া সত্যিই অবিশ্বাস্য। এর সাথে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট (ইউএসবি টাইপ-সি), যা ব্যবহারকারীদেরকে দিবেসারাদিন স্বাচ্ছন্দ্যে ব্যবহারের নিশ্চয়তা।

এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরায় চমৎকার নিখুঁত ছবি তুলে ব্যবহারকারীরা তাদের সুন্দর সময়গুলোকে স্মরণীয় করে রাখতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীদের দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে এ মোবাইলে আছে ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো, ২ মেগাপিক্সেল ডেপথ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এ১২ মোবাইলে আছে অক্টাকোর ২.৩ গিগাহার্টজ প্লাস ১.৮ গিগাহার্টজ ফিচার। এছাড়াও এ মোবাইলে ৩-স্লট ডুয়াল সিম সাপোর্ট সহ ডলবি এটমস, এআর ইমোজি, ডিসকর্ড, সিকিউর ফোল্ডার ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচারগুলো রয়েছে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মুয়ীদূর রহমান বলেন, “আমরা আমাদের সব ধরনের ক্রেতাদের জন্য সাশ্রয়ী বাজেটের গ্যালাক্সি এ১২ স্মার্টফোনের নতুন ৪/৬৪ জিবি সংস্করণটি নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এর পূর্বে গ্যালাক্সি এ১২ এর ৪/১২৮ সংস্করণটিও অত্যাধুনিক ফিচার ও দুর্দান্ত পারফরমেন্সের জন্য বাজারে ব্যাপক সাড়া ফেলেছিল। আমরা উদ্ভাবনী চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যার মাধ্যমে আমাদের ক্রেতারা সাশ্রয়ী মূল্যে স্বাচ্ছন্দ্যে দুর্দান্ত ফিচারগুলো উপভোগ করতে পারেন।”

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর ৪/৬৪ জিবি সংস্করণটি এখন নীল ও লাল এ দু’টি রঙে স্যমসাং এর সকল অফিশিয়াল আউটলেটে পাওয়া যাচ্ছে।

বিস্তারিত জানতে আগ্রহীরা ভিজিট করুন- www.samsung.com

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি