বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪-এ উন্মোচিত হলো গ্যালাক্সি এআই, এস২৪ ও রিং

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমী মানুষের এক বছরেরও বেশি অপেক্ষার পালা ফুরিয়েছে; অবশেষে গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪ -এ স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবনগুলো উন্মোচন করা হয়েছে। গত ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত আকর্ষণীয় এই আয়োজন থেকে স্যামসাংয়ের সর্বাধুনিক ফ্ল্যাগশিপ ডিভাইস এস২৪ সহ আরও অনেক কিছু নিয়ে আসার ঘোষণা দেয়া হয়। ফোন যেভাবে সবসময় ব্যবহৃত হয়ে আসছে সেখান থেকে রূপান্তরের প্রতিশ্রুতি সহ অনুষ্ঠানে স্যামসাংয়ের সবচেয়ে বড় আকর্ষণ – গ্যালাক্সি এআই উন্মোচন করা হয়।      

গ্যালাক্সি আনপ্যাকডের আগের আয়োজনগুলোর মতো এবারও বছরের সেরা আকর্ষণ ছিলো সর্বাধুনিক ও সবচেয়ে সেরা ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস২৪, এস২৪+ ও এস২৪ আলট্রা। আগের ফোনগুলোর চেয়ে দ্রুত ও অনেক বেশি কার্যকর পারফরমেন্সের নিশ্চয়তা দিতে এবারের এস২৪ ডিভাইসে ব্যবহার করা হয়েছে আরও উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার। স্যামসাং’র ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৪ আলট্রায় ফ্ল্যাট ডিসপ্লে ও টাইটানিয়াম ফ্রেমের পাশাপাশি, নক্ষত্ররাজির ছবিও জুম করে নিখুঁতভাবে তুলতে সক্ষম এমন ক্যামেরা ব্যবহার করা হয়েছে! একইসাথে, এ বছর ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট আপগ্রেড করেছে স্যামসাং। ডিভাইসগুলো মার্বেল গ্রে, কোবাল্ট ভায়োলেট, অনিক্স ব্ল্যাক, অ্যাম্বার ইয়েলো, অরেঞ্জ, লাইট ব্লু ও লাইট গ্রিন রঙে পাওয়া যাবে।

নতুন গ্যালাক্সি ডিভাইসগুলোতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি নিয়ে আসা হচ্ছে তা হলো- গ্যালাক্সি এআই। নতুন সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি এটি নিরবচ্ছিন্ন যোগাযোগ, সৃষ্টিশীলতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলা এবং সীমাহীন সৃজনশীলতা প্রকাশের মধ্য দিয়ে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সমৃদ্ধ করবে। গ্যালাক্সি এআইয়ে ফিচার হিসেবে রয়েছে এআই ওয়ালপেপার, রিয়েল-টাইম ফোন কল ট্রান্সলেশন, ম্যাজিক এডিটরের মতো ফটো এনহান্সমেন্ট টুল, এআই-সমৃদ্ধ জুম-ইন, কি-বোর্ডে পাঁচটি কনভার্সেশনাল টোন এবং এআই-চালিত নোটস অ্যাপ। এস২৪ ডিভাইসের মাধ্যমে জনসমক্ষে এ সিস্টেমটি উন্মোচন করেছে স্যামসাং।   

এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিভাইসগুলির জন্য ৭ বছরের নিরাপত্তা আপডেট এবং ৭ম জেনারেশনের ওএস আপগ্রেড ঘোষণা করেছে।

উপরন্তু, দর্শকরা  অনুষ্ঠানে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি রিং ফিটনেস ট্র্যাকারের একটি ঝলক ও দেখতে পেয়েছেন।

নতুন সব সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে এমন রূপান্তরযোগ্য প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪। অনুষ্ঠানটিতে উদ্ভাবনের বিশ্বে স্বাগত জানানো হয় বর্তমানের প্রযুক্তিপ্রেমীদের। 

গ্যালাক্সি এস২৪, গ্যালাক্সি এস২৪ প্লাস এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা  -এর দাম যথাক্রমে  ৭৯৯, ৯৯৯ এবং ১,২৯৯ ডলার।

বাংলাদেশে শীঘ্রই প্রি-অর্ডার শুরু হতে যাচ্ছে!

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি