মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
17 C
Dhaka

গ্যাজেট অ্যান্ড গিয়ার উন্মোচন করলো আইফোন ১৩

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত আইফোন ১৩ উন্মোচন করলো প্রযুক্তিখাতে দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড রিটেইল চেইন ও অ্যাপল পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার।   

টেকভিশন২৪ প্রতিবেদক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আইফোন ১৩ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপরিচিত পাবলিক স্পিকার ডন সামদানি, জনপ্রিয় ফুড ব্লগার রাফসান, গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাচ্চু, ডিরেক্টর মোহাঃ এহসান কবীর চৌধুরী এবং যমুনা গ্রুপ এর পরিচালক ড. মো. আলমগীর আলম।

অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু জানান ‘আইফোন ১৩ ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাসাধারণের জন্য থাকবে আকর্ষণীয় কিছু অফার ও গিফট। 0% ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধা থেকে শুরু করে ব্যাংক অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা জিএন্ডজি এক্সক্লুসিভ গিফট, এক্সচেঞ্জ সুবিধা। তিনি আরো জানান, প্রতিটি আইফোন বিটিআরসি অনুমোদিত এবং ক্রেতাগণ ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সুবিধা পাবেন!’

এবারের আইফোন ১৩ এর লাইনআপে চারটি মডেল থাকছে | আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স। ১২৮ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩ এর এই মডেলগুলো।

উল্লেখ্য, ২০১১ তে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ার ২২টির ও বেশি আউটলেট নিয়ে এখন ছড়িয়ে আছে ঢাকা শহরের সব প্রান্তে। ২০১৭ সাল থেকে অ্যাপেলের অথোরাইজড রিসেলার হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দ্রুত ডেলিভারি, ট্রেড-ইন সুবিধা, অফিসিয়াল ওয়ারেন্টি ইত্যাদির পাশাপাশি গ্যাজেট এন্ড গিয়ার অনলাইনের মাধ্যমে সারা দেশে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি |

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি