সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

গেমিং প্রসেসর সহ নতুন হ্যান্ডসেট

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে আসছে জেড সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড৪০। ড্যাজলিং ব্লু, ডেলাইটফুল গ্রীন এবং জলি ব্লু এই তিন কালারে হ্যান্ডসেট টি বাজারে পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফার সহ মাত্র ১০ হাজার ৪৯০ টাকায়।

এই ফোনটি সম্পর্কে বলতে গিয়ে সিম্ফনির হেড অফ মার্কেটিং তাইয়েবুর রহমান সিম্ফনি বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড যারা বিগত একযুগ ধরে সুলভ মূল্যে উন্নত প্রযুক্তির পন্য এদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ২০২১ সালে সিম্ফনি এর বেশ কিছু চমকের মধ্যে একটি হলো সিম্ফনি জেড৪০। এই স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এই দামে পাঞ্চহোল ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং গেমিং চিপসেট।

জেড৪০ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ত্রিপল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল মেইন শ্যুটার যার এ্যাপারচার ১.৯, ৫ মেগাপিক্সেল এর ১২০ ডিগ্রী আল্ট্রাওয়াইড এ্যাংগেল এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। মেইন শ্যুটারে ১.৯ এ্যাপারচার থাকার কারনে ছবি হবে অনেক বেশী প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০। ক্যামেরা সেন্সর হিসেবে স্যামসাং সেন্সর ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা ফিচারের উল্যেখযোগ্য ফিচার গুলো হলো, এআই, পোট্রেইট, ওয়াইড এ্যাংগেল, প্যানোরামা, স্লো-মো, ডিসপ্লে ফ্ল্যাশ ইত্যাদি।

সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৩জিবি ডিডিআর ফোর র‍্যাম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রমের আরো একটি ভেরিয়েন্টও পাওয়া যাবে বলে জানায় সিম্ফনি।

হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এর সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারন ৮.৯ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৫০০০ এমএএইচের লি-পলিমার বিশাল ব্যাটারি যা দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে দুইদিন ব্যবহার করা যাবে। এছাড়াও গেম বা মুভি দেখার সময় সাউন্ড কোয়ালিটি নিয়ে কোন ঝামেলা পোহাতে হবে না।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি