বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন কেভিএম মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: প্রফেশনাল গেমার এবং কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে নিজেদের কাজকে অন্য লেভেলে নিয়ে যেতে চান। সেটা হোক তাদের কম্পিউটারকে আপগ্রেড করে কিংবা হোক নতুন কোন ডিসপ্লে ব্যবহারের মাধ্যমে। তাদের জন্যই স্মার্ট টেকনোলজিস বিডি লি: বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্রান্ড এর সর্বপ্রথম কেভিএম গেমিং মনিটর ।

৩২” স্ক্রিন সাইজের এই মনিটরটির মডেল “এম৩২কিউ” । এই মনিটরটি আপনাকে দিবে ফুল এইচডি থেকে দ্বিগুণ মানের সুন্দর পিকচার কোয়ালিটি। সেই সাথে এটিতে গেম, সিনেমা এবং কন্টেন্ট দেখতে বেশ চমৎকার লাগে। এই মনিটরটিতে ৯৪% ডিসিআই-পি 3 প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে ভিউয়ার পাবে ট্রু কালার । নতুন এই গেমিং মনিটরটি খুবই রেস্পন্সিভ, রেস্পন্স টাইম ১ মিলি সেকেন্ড। ফলে এতে কোনো ভুতুড়ে ইফেক্ট নেই। অর্থাৎ, গেম খেলতে খেলতে হুট করেই আপনার ডিসপ্লে কালো হয়ে যাওয়ার কোন আশংকা থাকছে না এই মনিটরে।

মনিটরটি নিশ্চিতভাবেই গেমিংয়ের নতুন এক অভিজ্ঞতা দিবে আপনাকে । ডিসপ্লে ভিউয়িং এরিয়া যথেষ্ট ভালো রাখার জন্য করে এতে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে যেটির সারফেস নন গ্লেয়ার টাইপের। রেজুলুশন ২৫৬০x১৪৪০ এবং মনিটরের সর্বচ্চ উজ্জলতা ৩৫০ cd/m2। গেমিংয়ের সময় নতুন অভিজ্ঞতা আনতে এতে ১৪৪ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট কাজ করে।

গেমারের ভিজ্যুয়াল স্পষ্টতাকে বাড়িয়ে তুলতে এতে ফিচার হিসেবে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়েছে। গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাডজাস্টমেন্টের সুবিধা যেমনঃ উচ্চতা ১৩০ মিমি, টিল্ট ২০ ডিগ্রী এবং সুইভেল ৩০ ডিগ্রী। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড যা আপনাকে দিবে রিয়েল-টাইম হার্ডওয়্যার সম্পর্কিত সকল তথ্য যেমন: সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচার সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য। এমনকি আপনি নিজেই ড্যাশবোর্ডটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই ।

গেমাররা প্রতিনিয়ত যাতে নতুন ফিচারগুলো উপভোগ করতে পারেন, সেজন্য মনিটরটিতে থাকছে অটো আপডেট এর সুবিধা । মনিটরের অন্যতম বৈশিষ্ট্য হল পিকচার-ইন- পিকচার (পিআইপি), পিকচার-বাই-পিকচার (পিবিপি), ওএসডি সাইড কিক এবং অ্যালাইনমেন্ট ফাংশন ।

গিগাবাইটের এই গেমিং মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে ২ টি এইচডিএমআই ২.০, ১ টি এয়ার ফোন জ্যাক, ১টি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট  এবং ইউএসবি সি পোর্ট। এই মনিটরটিতে রয়েছে ৬ ওয়াট এর স্পিকার যাতে করে আপনি পাবেন নিখুঁত এবং ক্লিয়ার সাউন্ড ।

মনিটরটিতে ভেসা মাউন্টিং করতে পারবেন ১০০ মিমি পর্যন্ত। এছাড়া, কেনসিনংটন লক এর সাথে ওয়াল মাউন্ট করার সুবিধাতো থাকছেই ।

মনিটরটির সাথে পাচ্ছেন ১ টি পাওয়ার ক্যাবল, ১ টি এইচডিএমআই ক্যাবল, ডিপি ক্যাবল, সিডি এবং কুইক স্টার্ট গাইড । প্রোডাক্টির বিক্রয় পরবর্তি সেবা ১ বছর ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি