শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

গবেষণায় পদক পেলেন বাংলাদেশী গবেষক তাওহীদ হাসান

টেকভিশন২৪ ডেস্ক: গবেষণা ও উদ্ভাবনে ব্রঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশী গবেষক তাওহীদ হাসান। সম্প্রতি আন্তর্জাতিক পরিমন্ডলে মালায়েশিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি মালায়েশিয়া তেরেংগানু’তে এই আয়োজনে বিভিন্ন দেশের গবেষক অংশগ্রহণ করেন।

আন্ডারগ্রাজুয়েট, পোষ্ট গ্রাজুয়েট ও ওপেন এই তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তিন মিনিটে তাদের গবেষণা উপস্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয়টির কনভেনশন সেন্টারে ফ্যাকাল্টি ডিন ড. মোহাম্মাদ ফাদলি আহমদ, অন্যান্য শীর্ষ কর্মকর্তা সহ সবার উপস্থিতিতে সারা দিন ব্যাপী বর্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে গবেষকদের নাম ঘোষণা করা হয়। সেখানে বাংলাদেশী গবেষক তাওহীদ হাসানকে ব্রঞ্জ পদকে ভূষিত করা হয়। তিনি মূলত হাইব্রিড এনার্জি নিয়ে গবেষণা করেন।

সুপারভাইজার ছিলেন ড. শাহরিজান জামালুদিন। এই কাজটিতে সহযোগিতা করেন এম এম এইচ ইমরান। তাওহীদ হাসান ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশের ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছেন এবং অনেক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি মালায়েশিয়ারও একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করেছেন।

পদক প্রাপ্তি নিয়ে তাওহীদ হাসান বলেন, বাংলাদেশের গবেষকদের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে হবে। জাতি হিসেবে অগ্রসর হতে হলে, গবেষণার বিকল্প নেই। উল্লেখ্য তাওহীদ হাসান গেল বছরও টিএমএনএ রিসার্চ এওয়ার্ড প্রাপ্ত হন। প্রতিবছরই তিনি আন্তর্জাতিক অঙ্গনের গবেষণা নিয়ে বিভিন্ন পদক অর্জন করে আসছেন। তার বিশটিরও বেশি গবেষণাপত্র মান সম্মত জার্নাল ও কনফারেন্সে প্রকাশিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি