রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

শিগগির ভারতের সঙ্গে ডিজিটাল পেমেন্ট কানেক্টিভিটি: প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, মানি লন্ডারিং প্রতিরোধ ও নগদ অর্থ বহনের ঝুঁকি এড়াতে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে ডিজিটাল পেমেন্ট সলিউশন চালু হবে। গতকাল সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের নাগরিকরা যারা ভারতে যাচ্ছেন তাদের রুপি বা ডলার করে নিতে হয়। আমাদের দুই দেশের মধ্যে বিনিময় লিগ্যাল চ্যানেলে, খুব নির্বিঘ্নে হতে হবে। ইতোমধ্যে আমাদের ‘টাকা পে’ প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আমরা ইন্টার অপারেটেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফরম ‘বিনিময়’ তৈরি করে ফেলেছি। এখন ‘টাকা পে’র সঙ্গে রুপির কানেকশন করে দিতে পারলে ডিজিটাল পেমেন্টের ইন্টারফেসটা হয়ে যাবে। যেভাবে ভারতের সঙ্গে এখন সিঙ্গাপুরের লেনদেন হচ্ছে, যেভাবে প্যারিসে হচ্ছে, একইভাবে বাংলাদেশ-ভারতের মধ্যে অল্প সময়ে ডিজিটাল পেমেন্ট সলিউশনের ইন্টার কানেক্টিভিটি হবে। এতে স্বচ্ছতা আসবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে, মানুষের হয়রানিও কমবে।

এছাড়া প্রতিমন্ত্রী আরো জানান, ঢাকার কেরানীগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন জায়গায় ১১টি হাইটেক পার্ক নির্মাণকাজ চলছে। ২০২৫-২৬ সালের মধ্যে পার্কগুলো অপারেশনাল হবে। আমাদের হাইটেক পার্কের সঙ্গে ছয়টি জায়গায় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের কাজ শেষ হয়ে গেছে।

সেখানে প্রায় ৩০ হাজার ছেলেমেয়ে ব্লগচেইন, রোবোটিক্স, ডাটা এনালিটিক্স ধরনের ভবিষ্যৎমুখী চতুর্থ শিল্পবিপ্লবের প্রয়োজনীয় প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি