সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
30 C
Dhaka

ক্লুডিওর খাবার এখন ইভ্যালির ই-ফুড অ্যাপে

টেকভিশন ডেস্ক: ক্লুডিও কিচেনের খাবার এখন থেকে ইভ্যালির ই-ফুড অ্যাপে অর্ডার করা যাবে। ক্লাউডভিত্তিক ফুডটেক প্রতিষ্ঠানটির খাবার পাওয়া যাবে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা ও বারিধারা এলাকায়।

সম্প্রতি, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এক সমঝোতা চুক্তি (এমওইউ) হয় ইভ্যালি ও ক্লুডিও কিচেনের মধ্যে।ইভ্যালির কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ক্লুডিও কিচেনের প্রধান নির্বাহী ও কো-ফাউন্ডার কিশোয়ার হাশমি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ক্লুডিও কিচেনের আটটি কিচেনের খাবার ই-ফুডে অর্ডার করেই হোম ডেলিভারিতে পাবেন গ্রাহকেরা। কিচেনগুলোর মধ্যে আছে হিরো বার্গার, ফ্রাই বক্স, ডো অন দ্য গো, চাওবক্স, গোরেং, দেশীয়, হোল সাম, ফাইভ স্টার ফিশ অ্যান্ড চিপস ও সেরা পিজা। আগামীতে ক্লুডিও কিচেনের খাবারে বিশেষ অফার থাকবে বলে জানিয়েছে ইভ্যালি।

ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, মান সম্পন্ন, স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার ইভ্যালির গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই আমাদের প্ল্যাটফর্মের সাথে ক্লুডিও’র যুক্ত হওয়া। আমরা সর্বাধিক দ্রুততম সময়ে ক্লুডিও’র খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দেব।

এবিষয়ে ক্লুডিও কিচেনের উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী কিশোয়ার হাশমি বলেন, আমরা গুণগত মান এবং ব্র্যান্ডিং নিয়ে বিশেষভাবে কাজ করেছি। এই সময়ে গ্রাহকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি। এখন আমরা আমাদের কার্যক্রম আরও সম্প্রসারণের দিকে যাচ্ছি। এমন সময় ইভ্যালির সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি