মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
26 C
Dhaka

কেরোন্ডা সিরিজের নতুন ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি কম্পিউটার মার্কেটেও জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। একের পর এক ডিজিটাল ডিভাইস বাজারে এনে চমক দেখাচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই ধারাবাহিকতায় সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের সাশ্রয়ী মূল্যের নতুন মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন। বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসরযুক্ত কেরোন্ডা সিরিজের ল্যাপটপটি ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ওয়ালটনের কম্পিউটার বিভাগসূত্রে জানা গেছে, ‘কেরোন্ডা জিএক্সফাইভটেনএইচ’ (Karonda GX510H) মডেলের ল্যাপটপটির দাম মাত্র ৭৯ হাজার ৯৯০ টাকা। এতে রয়েছে ইন্টেলের কোর আই ফাইভ ১০৩০০এইচ সিরিজের প্রসেসর, ৩২০০ মেগাহার্জের ৮ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম, এনভিডিয়া এমএক্স৩৫০ ২ গিগাবাইট গ্রাফিক্স কার্ড, ১৫.৬ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে, ৫১২ জিবি এমডটটু এসএসডিসহ অত্যাধুনিক সব ফিচার।

কেরোন্ডাজিএক্স সিরিজের দ্বিতীয় মডেল এটি। এর আগে জিএক্সসেভেনটেনজি প্রো মডেলের কোর আই সেভেন প্রসেসরের ল্যাপটপটি বাজারে ছেড়েছিল ওয়ালটন। নতুন ল্যাপটপটি সব ধরনের গ্র্যাফিক্যাল কাজসহ হালকা গেমিংয়ের উপযোগি। ল্যাপটপটি ফ্রিলান্সারদের বিভিন্ন ধরনের কাজের জন্য বেশ মানানসই। এছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও মেকিংসহ নানা কাজে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে সাশ্রয়ী মূল্যের এই ল্যাপটপ।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের ম্যানেজার প্রকৌশলী মির শাহ আরফিন জানান, বর্তমানে বাজারে কোর আই ফাইভ প্রসেসরের ল্যাপটপের তীব্র সংকট রয়েছে। আগের মডেলটিতে বাজরে ব্যাপক সাড়া পাওয়ায় ক্রেতা চাহিদা পূরণেই নতুন মডেলের ল্যাপটপটি বাজারে ছেড়েছে ওয়ালটন। ইন্টেল প্রসেসরের সঙ্গে এই ল্যাপটপে আছে ইন্টেলের ডেডিকেটেড এইচএম৪৭০ এক্সপ্রেস চিপসেট। বিল্টইন ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬৩০ এবং ২ গিগাবাইট এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের সমন্বয়ে ডিভাইসটি ইউজারদের সবধরনের চাহিদা পূরণে সক্ষম। পাশাপাশি ল্যাপটপটিতে ফুল এইচডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে প্যানেল এবং মাল্টিকালার ইলুমিনেটেড কিবোর্ড থাকায় ব্যবহাকারী অনন্য অভিজ্ঞতা পাবেন।

কালো রঙের ল্যাপটপটিতে ৩২ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ সাউন্ডের আবহ তৈরিতে আছে হাই ডেফিনেশন অডিও। কন্টেন্ট বানানোর সুবিধার্থে আছে বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন। দুইটি ২ ওয়াটের স্পিকার থাকায় স্পষ্ট ও জোড়ালো শব্দ পাওয়া যাবে। সাউন্ড ব্লাস্টার সিনেমা ৬ থাকায় আলাদা স্পিকার ব্যবহারে শব্দের মান অপরিবর্তিত থাকবে।

উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেমের ল্যাপটপটির দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৪ সেলের পলিমার ব্যাটারি প্যাক। যা ৮ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাটারি ব্যাক-আপ দিতে সমর্থ। ভিডিও কল ও আকর্ষণীয় সেলফির জন্য রয়েছে ১ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ২ টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, সিক্স ইন ওয়ান কার্ড রিডার, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, ২টি এম.২ কার্ড স্লট, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট ইত্যাদি।

বহুমুখী ফিচার থাকা সত্ত্বেও আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৮৫ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩৫৯.৫ মিমি, ২৩৮ মিমি চওড়া এবং পুরুত্ব ২১.৯ মিমি।

কেরোন্ডা সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি