মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে প্রথম প্রস্তাব পাশ

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন প্রযুক্তি-দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। এর ঝুঁকি ও সুবিধা বিষয়ে একটি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়নের জন্য কাজ করছে জাতিসংঘের সাধারণ পরিষদ। বৃহস্পতিবার ২১ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন বা প্রস্তাব পাশ হয়েছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির সহ-প্রস্তাবক ছিল আরও ১২৩টি দেশ।

জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রস্তাবটির পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক বিবৃতিতে জানিয়েছেন, প্রস্তাবটি এআইয়ের দুনিয়াতে এগিয়ে যাওয়ার পথ তৈরি করবে। এখানে প্রতিটি দেশ প্রতিশ্রুতি রক্ষা করতে ও ঝুঁকি মোকাবিলায় এক হয়ে কাজ করবে।

প্রস্তাবটি এআই বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের ধারাবাহিক উদ্যোগের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন আশঙ্কার মধ্যে এআই গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বিভিন্ন জালিয়াতি বা অন্যান্য ক্ষতির কারণ হতে পারে বলে এ প্রস্তাব তোলা হয়।

এ প্রযুক্তির প্রভাব এত বেশি যে বিভিন্ন রাষ্ট্র ও বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এআই বিষয়ে নিয়মকানুন তৈরির জন্য কাজ করছে। এআইয়ের কারণে সামাজিক বা আর্থিক ঝুঁকি যেন কম হয়, সেজন্য আইন প্রণয়নের কাজও চলছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ব্যবহারে নানা ঝুঁকি তৈরি করতে পারে, যা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা, প্রচার এবং বিকাশে ক্ষতি করতে পারে। আর তাই বিশ্বের প্রায় সব দেশই এআইয়ের বিকাশ নিয়ে চিন্তিত। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিরাপদ রাখতে প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে। এআই আইন তৈরির বিষয়ে ইউরোপ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ এগিয়ে রয়েছে বলা যায়। ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা এ মাসে এআই প্রযুক্তি তত্ত্বাবধানে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিয়ম নিয়েও কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এআই নিয়ন্ত্রণের জন্য আইন করতে চেষ্টা করছে।-সূত্র: আলজাজিরা

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি