শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

কিশোর-কিশোরীদের নিরাপদে রাখতে ফ্যামিলি পেয়ারিং ফিচার আপডেট করল টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: শর্ট-ফর্ম ভিডিওর শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম টিকটক কিশোর-কিশোরীদের নিরাপত্তা বৃদ্ধি ও কল্যাণের জন্য উল্লেখযোগ্য দুটি উদ্যোগ ঘোষণা করেছে। পিতামাতা এবং অভিভাবকদের মূল্যবান সব ফিডব্যাকের ফলে টিকটক তাদের ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে কনটেন্ট ফিল্টারিংয়ের ক্ষমতা বৃদ্ধি করেছে। এখন অ্যাপটি ব্যবহার করার সময় কিশোর-কিশোরীরা যে কনটেন্টগুলো দেখছে তাদের পিতামাতা বা অভিভাবকরা সেগুলো আরও বেশি করে কাস্টমাইজ করতে পারবেন।

অভিভাবকরা তাদের কিশোর-কিশোরীদের জন্য যেসব শব্দ, হ্যাশট্যাগ এবং থিমকে অনুপযুক্ত মনে করেন সেগুলো কনটেন্ট ফিল্টারিং টুল ব্যবহারের মাধ্যমে ফিল্টার করতে পারবেন। এর মধ্য দিয়ে তারা তাদের সন্তানদের জন্য একটি উপযুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন।

নিরাপত্তার কাঠামোকে সুসংহত এবং অন্তর্ভুক্তিমূলক করতে টিকটকের সঙ্গে বিখ্যাত বিশেষজ্ঞরা কাজ করছেন। যার মধ্যে রয়েছে ফ্যামিলি অনলাইন সেফটি ইনস্টিটিউট। বিশেষজ্ঞদের দক্ষতার মাধ্যমে টিকটক অভিভাবকদের উদ্বেগ দূর করে এবং একই সাথে অনলাইনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের অধিকারও রক্ষা করে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, টিকটক স্বচ্ছতা নিশ্চিত করে এবং অভিভাবকদের যুক্ত করা কীওয়ার্ডগুলো কিশোর-কিশোরীরা দেখতে পায়। টিকটকের এই স্বচ্ছতা অনলাইনে নিয়ন্ত্রণ এবং এর নিরাপত্তা নিয়ে আলোচনা করতেও উৎসাহিত করে। সেই সঙ্গে সন্তান এবং পিতামাতার মধ্যে পারস্পরিক বোঝাপড়াকেও গুরুত্বপূর্ণ করে তোলে।

টিকটকের নতুন কনটেন্ট ফিল্টারিং ফিচারটি ব্যবহার করলে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা তাদের বয়স অনুযায়ী অনুপযোগী বা জটিল বিষয়ের কনটেন্টগুলো আর দেখতে পারবে না। ফ্যামিলি পেয়ারিং ছাড়াও প্লাটফর্মটি চালু করেছে ইয়ুথ কাউন্সিল। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি টিকটকের নতুন একটি উদ্যোগ। টিকটকের নীতি ও ফিচার তৈরিতে তরুণরা এতে আরও সক্রিয় হতে পারেন। কিশোর-কিশোরীদের ধারণা, নতুন ভাবনা এবং যেকোনো উদ্বেগ শেয়ার করার জন্য ইয়ুথ কাউন্সিল একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ফলে টিকটক কমিউনিটিকে আরও নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক করতে তারা অবদান রাখতে পারবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি