বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

কর্মীদের বকেয়া টাকা দিতে নিজের বাড়ি বন্ধক রাখছেন বাইজু’স সিইও

টেকভিশন২৪ ডেস্ক: ভারতীয় শিক্ষা-প্রযুক্তি প্রতিষ্ঠান বাইজু’স মারাত্মক অর্থ সংকটে পড়েছেন। সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাইজু রবীন্দ্রন তার বাসভবন আর পৈত্রিক বাড়ি জমানত হিসাবে রাখতে চাইছেন। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, তার কোম্পানি বিরাট অর্থনৈতিক সংকটে পড়েছে। কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই তিনি এই পথে হাঁটছেন।

সূত্রের খবর, বেঙ্গালুরুতে তাদের পরিবারের বাড়ি রয়েছে। সেই সঙ্গেই বাইজু’স মালিকের বিরাট বাড়ি তৈরি হচ্ছিল। সেই বিরাট বিলাসবহুল বাড়ি বন্ধক হিসাবে রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি ১২ মিলিয়ন মার্কিন ডলার ধার নিতে চাইছেন। আর সেকারণেই এবার বাড়ি বন্ধক রেখে তিনি ধার নিতে চাইছেন। একবার সেই টাকা পেলে তিনি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে পারবেন।

মূলত বাইজু’স এর ১৫ হাজার কর্মীর বেতন দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। বাইজুসের যে মূল কোম্পানি থিঙ্ক অ্য়ান্ড লার্ন প্রাইভেট সেখানকার কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে চাইছে কোম্পানি। আপাতত ওই কোম্পানির কর্তা নানাভাবে পরিকল্পনা করছেন যাতে টাকা জোগাড় করা যায়। এখানেই শেষ নয়, কোম্পানির একটা ডিজিটাল রিডিং প্লাটফর্ম আছে, সেটা মূলত আমেরিকার। শিশুদের জন্য় এটা করা হয়েছে। সেটাও বেচে দিতে চাইছে কোম্পানি। প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারে সেটা বেচতে চাইছে কোম্পানি।

অন্য়দিকে শেয়ার বেচেও টাকা তোলার চেষ্টা করা হচ্ছে। এদিকে আগে শেয়ার বেচে যে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার মিলেছিল সেটাও বিক্রি করে দিতে চাইছে বাইজু’স।

এদিকে ২০২২ সালের অডিট রিপোর্ট বলছে তার প্রায় ৬ শতাংশ ক্ষতি হয়েছে ব্যবসাতে।

অন্য়দিকে বাইজু’স মালিককে চেপে ধরছে ইডিও। ইডি নোটিশ জারি করে বলেছিল কোম্পানি ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে নিয়ম ভেঙেছেন। প্রায় ৯,৩৬২ কোটি টাকার অর্থের গরমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইডির তরফে রবীন্দ্রন ও তার কোম্পানি থিঙ্ক অ্য়ান্ড লার্ন উভয়কেই নোটিশ পাঠানো হয়েছিল।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি