মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

কমদামে ফোল্ডিং ফোন আনছে টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের বাজারে এখনকার ট্রেন্ড ফোল্ডিং ফোন। কিন্তু হালআমলের এই ফোনের দাম অনেক। ফলে সাধ থাকলেও অনেকেরই সাধ্য নেই। সাধ আর সাধ্যের সমন্বয় করতে মাঠে নামল টেকনো।

প্রতিষ্ঠানটি শিগগিরই সাশ্রয়ী দামের ফোল্ডিং ফোন আনছে। মডেল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড।
টেকনো দাবি করছে এই ফোন বাজারে আনলে ফিচার্সে স্যামসাংকেও টেক্কা দিবে।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে ফোল্ডেবল ফোনের কথা ঘোষণা করেছে ওয়ানপ্লাস। স্য়ামসাং, অপো, মটোরোলার সঙ্গে টেক্কা দিতে এ বছরই বাজারে ফোল্ডেবল ফোন আনছে ওয়ানপ্লাস। সেই মঞ্চেই ফোল্ডেবল স্মার্টফোন আনার কথা ঘোষণা করে দিল টেকনো।

tecnoটেকনোর ফ্যান্টম ভি ফোল্ড দেখতে অনেকটাই স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডের আদলে তৈরি করা হয়েছে মোবাইলটিকে। গ্লোবালি ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ফোনটি।

টেকনোর ফোল্ডিং ফোনে ৭.৮৫ ইঞ্চির প্রাইমারি ফ্লেক্সিবল এএমওএলইডি স্ক্রিন থাকবে। এই ডিসপ্লেতে ২কে স্ক্রিন রেজুলেশন পাওয়া যাবে। এছাড়াও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট। রয়েছে  এলটিপিও টেক ও ১১০০ নিটস পিক ব্রাইটনেসও। হাা

এছাড়াও ডিউরেবিলিটির জন্য ড্রপ ডিজাইনের সঙ্গে অ্যারোস্পেস-গ্রেড হিঞ্জ ব্যবহার করা হয়েছে মডেলটিতে। থাকছে বড় গোলাকার রিয়ার ক্যামেরা হাম্প, তার সঙ্গে পাচ্ছেন স্কিন ফ্রেন্ডলি লেদার ব্যাক প্যানেল। ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার ভেরিয়েশনে মিলবে ফোনটি।

tecnoট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে ফোনটি। যেখানে থাকছে ৫০ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, থাকছে ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ১৩  মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সাবস্ক্রিনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। এর সঙ্গেই একগুচ্ছ ক্যামেরা মোড পাবেন। থাকছে সুপার নাইট মোড, সুপার নাইট পোর্ট্রেট, নাইট ফোরকে ভিডিয়ো ছাড়াও আরও নানা কিছু।

ফ্যান্টম ভি ফোল্ড ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট। যা আসছে ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে ফ্লিপ ফোনটি। থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি। এই ব্যাটারি চার্জ করার জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার দেবে টেকনো।

tecnoফোনটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। সঙ্গে থাকছে টেকনোর হাইওএস ১৩ ইউজার ইন্টারফেস।

ফোল্ডেবল ফোনটির সাইডে মাউন্ট করা থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। স্টিরিও স্পিকার, ৫জি সাপোর্টের মতো ফিচার্স তো রয়েইছে।

বেজ ভার্সন কিনতে খরচ হবে ৬০ থেকে ৭০ হাজার টাকা। যেখানে অন্যান্য ফোল্ডিং ফোনের দাম কয়েক লাখ টাকা সেখানে টেকনোর ফোল্ডিং ফোন সাশ্রয়ীই বলা চলে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি