মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

নতুন ৬ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: নতুন ৬ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। ওয়ালটনের এই পিসিগুলোতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেলের দশম ও একাদশ প্রজন্মের প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভসহ আকর্ষণীয় সব কনফিগারেশন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই দেশের বাজারে ইউনিফাই সিরিজের অল-ইন-ওয়ান পিসি উৎপাদন ও বাজারজাত করে আসছে ওয়ালটন। দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের এই পিসিগুলো গ্রাহকদের কাছ থেকে পেয়েছে ব্যাপক সাড়া। এরই প্রেক্ষিতে গ্রাহকদের জন্য আরও আপডেটেড এবং নতুন ফিচারসমৃদ্ধ ৬ মডেলের অল-ইন-ওয়ান পিসি নিয়ে এলো ওয়ালটন। মডেলভেদে ডিভাইসগুলোর দাম দাম ৬৪,৮৫০ টাকা থেকে ৯৭,৫৫০ টাকার মধ্যে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ বলেন, বর্তমানে ডেক্সটপ পিসির চেয়ে অল-ইন-ওয়ান পিসি বেশি জনপ্রিয়। কারণ এই ডিভাইস খুব অল্প জায়গায় রাখা যায়। সহজে বহন করা যায়। আবার বড় ডিসপ্লের কারণে ভারী কাজে ল্যাপটপের চেয়ে কাজে বেশি সুবিধা পাওয়া যায়। ওয়ালটন বরাবরই গ্রাহকদের প্রয়োজন বুঝে সেই অনুসারে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। আমাদের অল-ইন-ওয়ান পিসিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কম্পিউটার ব্যবহারকারীদের নান্দনিকতার সঙ্গে সর্বোচ্চ পারফরমেন্স দেবে।

ওয়ালটনের কম্পিউটার বিভাগ সূত্র জানায়, মডেলভেদে ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলোতে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দশম ও একাদশ প্রজন্মের কোরআই সেভেন, কোরআই ফাইভ এবং কোরআই থ্রি প্রসেসর। পিসিগুলোর উচ্চগতি নিশ্চিতে আরো রয়েছে ইন্টেল এইচ৫১০ চিপসেট, ২৬৬৬ এবং ৩২০০ মেগাহার্টস গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। গ্রাফিক্স ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৬৩০ এবং ৭৫০ গ্রাফিক্স। সব মডেলে  ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ২৩.৮ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফলে কাজ, বিনোদন কিংবা গেমিং হবে আনন্দদায়ক। দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারেও আরামদায়ক অনুভূতি পাবেন গ্রাহক।

ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই। ফাইল শেয়ারিং কিংবা ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ। হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগের পাশাপাশি থাকছে অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহারের সুবিধা। ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ৫.০ মেগাপিক্সেল ক্যামেরা, যা দেয় ঝকঝকে ও প্রাণবন্ত ভিডিও কনফারেন্সিংয়ের অভিজ্ঞতা।

সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। দেশব্যাপী ওয়ালটনের ৭৯টি সার্ভিস সেন্টার থেকে দ্রুততম সময়ে বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহকরা।

উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন কনফিগারেশন ও দামের নানান মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, লিকুইড কুলার, ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি