বুধবার, অক্টোবর ৭, ২০২৬
32.5 C
Dhaka

‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ বিজয়ীদের পুরস্কার প্রদান

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট বিজয়ীদের পুরস্কৃত করলো কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় ওয়ালটন কম্পিউটার পণ্যের প্যাকেজিংয়ের ভিন্নধর্মী ও নজরকাড়া আকর্ষণীয় ডিজাইন করে ১৩ জন সর্বমোট ৩ লাখ ৮০ হাজার টাকা জিতে নিলেন। চ্যাম্পিয়ান ডিজাইনার পেয়েছেন ২ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা। পরবর্তী ১০ জন সেরা ডিজাইনারের প্রতিজন পেয়েছেন ১০ হাজার টাকা করে পুরস্কার। ‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত সৃজনশীল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের অসংখ্য শিক্ষার্থী, মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) এবং পেশাদার ডিজাইনারগণ।

শনিবার (৯ ডিসেম্বর, ২০২৩) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত ‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি’ শীর্ষক প্রোগ্রামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক শেখ আফজাল হোসেন এবং অধ্যাপক শিশির ভট্টাচার্য। তারা তিনজন প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্য ছিলেন।ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়ে ২ লাখ টাকা জিতে নিয়েছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষার্থী নুসরাত জাহান। প্রথম রানার আপ হয়ে ৫০ হাজার টাকা পেয়েছেন বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র শিক্ষার্থী মোহাম্মদ ফাইজুল করিম। আর দ্বিতীয় রানার-আপ হয়ে ৩০ হাজার টাকা জিতেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসনিম মাহমুদ আশিক।

চতুর্থ বিজয়ী হিসেবে প্রত্যেকে ১০ হাজার টাকা করে পুরস্কার পেয়েছেন ১০ জন ডিজাইনার। তারা হলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (চুয়েট) এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার এস. এম. ফাহিম ফয়সাল, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের লেকচারার সিরাজুস সালেকিন, একই বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইনার রেজাউল করিম রেজা, এনভিশন ডিজাইন স্টুডিও’র ডিজাইনার এসএম আনোয়ার আমজাদ হোসেইন, ফ্লাই হাব বাংলাদেশের ডিজাইনার মো. বিল্লাল হোসেইন, ফ্রিল্যান্স ডিজাইনার মো. তানজির রহমান, অমি শংকর আইন, হাবিবুর রহমান সিজান, মুকুল রেজা এবং ঢাকা কলেজের শিক্ষার্থী এস. এম. নাজিরুজ্জামান নিশাত।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নিসার হোসেন বলেন, ওয়ালটন আমাদের গর্বের প্রতিষ্ঠান। দেশের গন্ডি পেরিয়ে ওয়ালটন বিশ্বব্যাপী বাংলাদেশের পতাকা বহন করছে। নিঃসন্দেহে ওয়ালটনের এই অগ্রযাত্রা আমাদের জন্য গর্বের। ওয়ালটন বিশ্বমানের পণ্য তৈরি করছে। এই প্রতিযোগিতা থেকে বিশ্বমানের ডিজাইন বেরিয়ে এসেছে বলে আমরা বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে এস এম রেজাউল আলম বলেন, ডিজাইনিং হলো শিল্পকর্মের অন্যতম শাখা। একটা পণ্যের ভিতরে-বাইরে সমানভাবে উচ্চমানসম্পন্ন হতে হয়। আমরা বিশ্বমানের পণ্য তৈরি করছি। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির মূল কমপোনেন্ট মাদারবোর্ড তৈরি করছি। আমরা চেয়েছি পণ্যের বাইরের মোড়কের নকশার সঙ্গে আমাদের দেশের মেধাকে সম্পৃক্ত করতে। এই প্রতিযোগিতার মাধ্যমে তারই প্রতিফলন ঘটেছে। ল্যাপটপ প্যাকেজিং কনটেস্টে এমন বিপুল সাড়ায় আমরা অভিভূত। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।বিজয়ীরা তাদের অনুভূতি প্রকাশকালে এমন একটি সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের জন্য ওয়ালটন ডিজি-টেক কর্তৃপক্ষকে অকুণ্ঠ ধন্যবাদ জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি