সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

আসছে দীপ্ত টিভির ওটিটি প্লাটফর্ম

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে ওটিটি মাধ্যম। ভিনদেশীর পাশাপাশি দেশীয় ওটিটিতে মানুষের আগ্রহ রয়েছে। কাজী মিডিয়া লিমিটেড ওটিটি প্লাটফর্ম চালু করতে যাচ্ছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিও কাজী মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান।

নতুন ওটিটি নিয়ে কথা বলেন কাজী মিডিয়া লিমিটেডের হেড অব ডিজিটাল মো. আবু নাসিম। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে, আমরা এ মাসেই আমাদের ওটিটি প্লাটফর্মটি নিয়ে আসব। তবে কবে এ বিষয়ে এখনই বলতে চাচ্ছি না, কারণ কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে। ওটিটির ওয়ার্কিং টাইটেল দীপ্ত ওটিটি, তবে এর নাম পরিবর্তন হবে। আমরা এটা নিয়ে কাজ করছি। কনটেন্ট নির্মাণকাজ চলছে। বাংলাদেশে এখন তো অনেক ওটিটি চলে এসেছে, যারা কেবল কনটেন্ট নিয়ে কাজ করে। আমরা টেলিভিশনটা নতুন করে তৈরি করার চেষ্টা করছি ওটিটির মাধ্যমে। কাজী মিডিয়ার টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি, তাই দীপ্ত টিভির কনটেন্টগুলো থাকবে এ ওটিটিতে। এগুলো দর্শক ফ্রি দেখতে পারবেন।’

এর বিভিন্ন সুবিধা সম্পর্কে তিনি বলেন, ‘‌সাবস্ক্রিপশন না করেও এটি উপভোগ করা যাবে, তবে ফ্রি কনটেন্টে দেখতে হবে বিজ্ঞাপনসহ। অন্যদিকে বিজ্ঞাপন ছাড়া দেখতে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রিপশন করা দর্শকরা এতে দীপ্ত টিভির প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবেন। মূলত টেলিভিশনে প্রচারের এক থেকে দুদিন আগেই তারা এগুলো দেখার সুবিধা ভোগ করবেন। এছাড়া সাবস্ক্রিপশনের মাধ্যমে  সিনেমা, সিরিজ, অরিজিনাল কনটেন্ট দেখতে পাবেন দর্শকরা।’

দর্শক টানতে দীপ্ত ওটিটি নতুন কনটেন্ট নির্মাণের সময় পার করছে। কাজ চলছে পূজা চেরি ও ফারহান আহমেদ জোভান অভিনীত দীপ্ত ওটিটির ওয়েবফিল্ম ‘‌পরি’র। এছাড়া ‘‌অগ্নিপুরুষ’ নামের আরো একটি ওয়েবফিল্মের শুটিং চলছে। এতে অভিনয় করছেন সোহেল মণ্ডল, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে। এ কনটেন্টগুলো দেখা যাবে দীপ্ত ওটিটিতে। বণিক বার্তা 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি