মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.7 C
Dhaka

শিশুদের নতুন স্বপ্ন দেখালো এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশেই একদিন তৈরি হবে অত্যাধুনিক বিমান, পৃথিবীতে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ হবে দিকপাল এমনই স্বপ্ন দেখালো এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ। আর আগামীতে যারা এই স্বপ্ন পূরণে কাজ করবে সেই আজকের শিশুরা নতুন করে এমনই প্রত্যয় ব্যক্ত করলেন ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

“বাংলাদেশ ইনোভেশন ফোরাম “ এবং “স্পেস ইনোভেশন ক্যাম্প” এর আয়োজনে আজ ২৭ই অগাস্ট ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ।

এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ
এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞান চর্চাকে আরোও বেশি বাড়িয়ে তুলতে এবং বিজ্ঞানের বিভিন্ন মজার প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশে শিশু-কিশোরদেরকে আরোও বেশি উৎসাহিত করার জন্যেই এই আয়োজন যেখানে বাচ্চারা নিজেরাই প্লেন বানিয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এবং নিজেরাই সেটাকে উড়িয়েছে মেন্টরদের তত্ত্বাবধানে। এর মাধ্যমে তারা মুলত এরোনটিক্যাল বিভিন্ন পার্টস সম্বন্ধে জেনেছে, জেনেছে প্লেন এর অতীত ইতিহাস সম্বন্ধে,বুঝেছে প্লেন কিভাবে উড়ে এবং এর ইঞ্জিন কিভাবে কাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের যুগ্ম-প্রকল্প পরিচালক এবং আইসিটি ডিভিশনের  যুগ্মসচিব, নাহিদ সুলতানা মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন –“ এ ধরণের আয়োজন শিশুদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাবে এবং সেই সাথে তাদের নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী করে তুলবে। তিনি আরো বলেন এই আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশে প্রযুক্তিগত বিপ্লব সাধন করে সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”।

আয়োজনে প্রোগ্রাম চেয়ার হিসেবে ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর এ বি এম সিদ্দিক হোসেন। তিনি বলেন – “ বাংলাদেশে এমন আয়োজন ব্যাপকভাবে হবার প্রয়োজন আছে এবং সেটির জন্য দরকার পর্যাপ্ত গাইডলাইন। সেই গাইডলাইন দিতে তিনি শিক্ষকসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন,

এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ

 ‘মূলত বাচ্চাদের মাঝে বিভিন্ন মজার মজার প্রজেক্ট এবং খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেয়ার জন্যেই এই প্রোগ্রামের আয়োজন করেছি আমরা। এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সায়েন্স, টেকনলোজী, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথম্যাটিকস, প্রবলেম সলভিং মেথড, টীম ওয়ার্ক ইত্যাদি হাতে কলমে শিখেছে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন আগামীতে এই আয়োজন ঢাকার বাইরেও হবে।

আয়োজনটিতে ভেন্যু পার্টনার হিসেবে ছিলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিলো ব্রুটেক্স টেকনোলজি লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেড, এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার, টেক টেরেইন আইটি লিমিটেড, ড্রিমার্জ ল্যাব লিমিটেড, ক্লাউড লাইভ বিডি, এনিগমা টিভি এবং ইভেন্টস ফ্লুয়েন্ট।

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি