শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

তরুণদের উদ্ভাবনকে এগিয়ে নিতে উদ্যোগী হবে সিটিও ফোরাম

টিভি২৪ ডেস্ক: দেশের তরুণরা মেধাবী। কিন্তু তারা উদ্ভাবনের জায়গায় অত্যন্ত দুর্বল। তাই তাদের উদ্ভাবন সম্পদকে সুরক্ষা দেয়ার মাধ্যমে দেশী উদ্ভাবনকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার প্রতি তাগিদ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার সিটিও ফোরাম বাংলাদেশ এবং মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এর যৌথ উদ্যোগে আয়োজিত “Role of TeleCom in Accelerating Digital Bangladesh” শীর্ষক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

দেশে ৫জি সেবা চালুতে সরকার পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষনা দিয়ে মন্ত্রী বলেন, ৫জির যুগে মিলিয়ন অব ডিভাইসের সংযুক্ত করতে পারবো, বাসার ফ্রিজ, টিভি, দরজা সবকিছুই। সুতরাং টেলকো হচ্ছে হাইওয়ে যার ওপর নির্ভর করে পরের সভ্যতা বিকশিত হবে। এজন্য উদ্ভাবনী দক্ষতার ওপর গুরুত্ব দেন তিনি।

সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি তপন কান্তি সরকার আয়োজনের সভাপতিত্ব করেন এবং তার ভাষণে সিটিও ফোরাম বাংলাদেশের উদ্যোগে এবং টেক জায়ান্ট এমাজন এর সহযোগিতায় “সিটীও ফোরাম ইনোভেশন সেন্টার” গঠনের ঘোষনা দিয়ে বলেন ৫জির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে রূপান্তর করবে। এ রূপান্তরের জন্য আমাদের তরুণদেরও আগ্রহ রয়েছে, ইনোভেশন সেন্টারে আমাজনের সঙ্গে ৪০ জনের পদ্মা, যমুনা, সুরমা, কুশিয়ারা, মেঘনা এই নামের ৫টি টিম কাজ করছে জানিয়ে এবারের বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর ২০২০ এ ‘ইনোভেশন হ্যাকাথন’ আয়োজনের কথা জানান।

সরকারের এবং মন্ত্রী মহোদয়ের আন্তরিকতা থাকলেও সকল সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানে একই চিন্তা বা নীতির প্রতিফলন না দেখা গেলে এগিয়ে যাওয়া কষ্টকর বলে মন্তব্য করেন এমটব সভাপতি এবং রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

অবশ্য ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবায় বিটিআরসির হস্তক্ষেপে ব্যাংক এবং টেলিকম উভয় পক্ষ এখন ‘বিজয়ী’ অবস্থানে আছে বলে মত দিয়েছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

অনুষ্ঠানে টেলিকম খাতকে ‘ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যাকবোন’ বলে মন্তব্য করেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আবুল কাশেম মোঃ শিরিন। তিনি বলেন ডিজিটাল ফিন্যান্স এর ক্ষেত্রে উদ্ভাবনের অনেক সুযোগ রয়েছে।

অপরদিকে অবকাঠামোতে এগিয়ে থাকলেও ইনোভেশনে বাংলাদেশ পিছিয়ে রয়েছে মন্তব্য করে এখন প্রত্যেকটা বাড়ীকে ইন্টারনেটের অধীনে আনতে টেলিকম অপারেটর গুলো কাজ করছে বলে জানান বাংলালিংকের সিইও এরিক অস।

ওয়েবিনারের শুরুতে সিটিও ফোরামের ইসি সদস্য এবং বাংলালিংক এর আই টি ডিরেক্টর সৈয়দ সোহায়েল রেজা সিটিও ফোরাম ইনোভেশন সেন্টারের ওপর একটি প্রেজেন্টেশন দেন।

সিটিও ফোরাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এবং পূবালী ব্যাংকের এ এম ডি মোহাম্মদ আলীর সঞ্চালনায় আয়োজনের সূচনা বক্তব্য রাখেন টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এবং সিটিও ফোরামের ভাইস প্রেসিডেন্ট মোঃ মহসিনুল আলম এবং টেলিটক এমডি মোঃ সাহাব উদ্দিন বক্তব্য রাখেন।

ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে আয়োজনে প্রায় একশত মানুষ যোগদান করেন এবং ফেইসবুক লাইভে সরাসরি সম্প্রচারে প্রায় ২০হাজার মানুষ আলোচনা উপোভোগ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি