বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

ঈদ যাত্রীদের জন্য নেটওয়ার্ক আরো শক্তিশালী করল গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: রমজান এবং ঈদ-উল-ফিতর এর সময়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দেশের স্মার্ট কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে অপারেটরটি। এরই ধারাবাহিকতায় দেশের এক নম্বর নেটওয়ার্ক প্রদানকারী হিসাবে নিজেদের অবস্থানকে আরো দৃঢ় করতে নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক ডেটা এবং এআই-চালিত বিভিন্ন সল্যুশন বাস্তবায়ন করেছে কোম্পানিটি।  

গ্রামীণফোনের উদ্দেশ্য হল মানুষকে তাদের কাছে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সাথে সংযুক্ত করা। এই লক্ষ্যের কেন্দ্রে রয়েছে উদ্ভাবন এবং গ্রাহক-কেন্দ্রিকতা নিশ্চিতে গ্রামীণফোনের নিরলস প্রচেষ্টা। ঈদের আনন্দে গ্রাহকদের নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে অপারেটরটি নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে একটি ডাইনামিক ক্যাপাসিটি সেটআপ বাস্তবায়ন করেছে। সেটআপটির মাধ্যমে এআই প্রযুক্তির সহায়তায় গ্রাহকদের ভৌগলিক অবস্থান পরিবর্তন এবং ব্যবহারের প্রয়োজনের পূর্বাভাস পাবে গ্রামীণফোন। এভাবে কার্যকর উপায়ে গ্রাহকদের চাহিদা জেনে তা পূরণ করতে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন সেবা এবং সেরা গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করছে গ্রামীণফোন। নিরবছিন্ন ডেটা ও ভয়েস সেবা প্রদানের লক্ষ্যে ডেটা এবং এআই প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে নিজস্ব নেটওয়ার্ক সল্যুশন ডিজাইন করেছে অপারেটরটি।   

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রধান লক্ষ্য হল সংযোগের রূপান্তরকারী শক্তির মাধ্যমে কমিউনিটির ক্ষমতায়ন। আমরা সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিদ্ধ। গ্রাহকরা যেন প্রিয়জনদের সাথে সংযুক্ত থেকে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, এজন্য উন্নত এআই প্রযুক্তি, শক্তিশালী অবকাঠামো এবং গ্রাহককেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে নিরবচ্ছিন্ন ডেটা ও ভয়েস সেবা প্রদানে নিবেদিতভাবে কাজ করছে গ্রামীণফোন। আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তি এবং ভবিষ্যতের নেটওয়ার্ক তৈরিতে বিনিয়োগের মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতের পাশাপাশি দেশের এক নম্বর নেটওয়ার্ক প্রদানকারী হিসাবে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করছি আমরা। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে সংযোগ।“

এছাড়া ঈদ উৎযাপনের সময় দেশব্যাপী যেসব স্থানে নেটওয়ার্কের সক্ষমতা বাড়নো প্রয়োজন এমন সব হটস্পট চিহ্নিত করেছে গ্রামীণফোন। গ্রাহকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিতে কৌশলগত ভাবে শপিং মল, হাইওয়ে এবং ট্রান্সপোর্ট হাবের মতো এলাকায় অতিরিক্ত নেটওয়ার্ক কভারেজ প্রদানে রিসোর্স বণ্টন করেছে অপারেটরটি। এর ফলে গ্রাহকরা পিক সময়গুলোতেও গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামোর ওপর নিশ্চিতভাবে নির্ভর করতে পারবেন।  

আবহাওয়া পরিস্থিতি অনেক সময় নেটওয়ার্কের সক্ষমতার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবেলা এবং নির্বিঘ্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে পূর্ব-পরিকল্পনা গ্রহণ করেছে অপারেটরটি। এসব সক্রিয় কার্যক্রম ও প্রস্তুতির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে যে, শক্তিশালী ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের ঈদ যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি