শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

ঈদে রিয়েলমির বিভিন্ন ভ্যারিয়েন্টের সব স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ঈদুল আজহার খুশিকে আরও বাড়িয়ে দিতে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নাম্বার সিরিজ, সি সিরিজ, নারজো সিরিজ ও জিটি সিরিজে থেকে আকর্ষণীয় সব স্মার্টফোন। যেসব গ্রাহক ২০,০০০ টাকার মধ্যে ডিভাইস খুঁজছেন, তাদের জন্য আছে এন্ট্রি-লেভেল ফোন রিয়েলমি সি১১ ২০২১, নারজো ৫০আই, সি২৫ওয়াই, সি৩১, সি২৫এস ও বাজারে নতুন আসা স্টাইলিশ সি৩৫। ২০,০০০ থেকে ২৭,০০০ টাকার মধ্যে গ্রাহকরা পাবেন রিয়েলমি ৯আই, রিয়েলমি ৮ ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ বাজারে নতুন আসা রিয়েলমি ৯ ফোরজি।

যেসব গ্রাহক আরেকটু উন্নত স্মার্টফোন (ফ্লাগশিপ) ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে জিটি মাস্টার এডিশন ও জিটি নিও ২।

ঈদ পর্যন্ত যেকোনো রিয়েলমি স্মার্টফোন কিনলে গ্রাহকরা স্পেশাল রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল পাবেন। এছাড়া রিয়েলমি সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নারজো ৫০ এর ৬ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্ট, ভ্যাট ছাড়া যার দাম পড়বে মাত্র ২১,৯৯৯ টাকা।

তরুণ প্রজন্ম কেন্দ্রিক এই স্মার্টফোন ব্র্যান্ডটি গ্রামীণফোন আয়োজিত ‘ঈদ ডিভাইস ফেয়ার @জিপিসেন্টার’ শীর্ষক ফোরজি স্মার্টফোন মেলায় অংশ নিচ্ছে। ১৬ জুলাই পর্যন্ত এই মেলা চলবে। ঈদকে সামনে রেখে আয়োজিত এ মেলায় পাওয়া যাবে রিয়েলমি সি সিরিজ ও নাম্বার সিরিজের বিভিন্ন ফোরজি ডিভাইস। এছাড়া, এই মেলা থেকে প্রতিটি ডিভাইস কেনার পরপরই গ্রাহকরা পাবেন গ্রামীণফোনের পক্ষ থেকে আকর্ষনীয় অফার। মেলা থেকে ফোরজি স্মার্টফোন কিনলে গ্রামীণফোনের পক্ষ থেকে গ্রাহকরা পাবেন ১ বছরের জন্য ১২ জিবি ফ্রি ইন্টারনেট (প্রতি মাসে ১ জিবি করে)।  

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি