সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

ই-ক্যাবের ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের মনোনয়ন বিক্রি চলছে

টেকভিশন২৪ ডেস্ক: প্রথম দিনেই ই-ক্যাব নির্বাচনের মনোনয়ন ফরম কিনলেন ১৭ জন। 

ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তথা ই-ক্যাব নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৭টি।

ই-ক্যাব নির্বাচন বোর্ডের সচিব মো: আব্দুল আজিজ জানান, মনোনয়ন ফরম ক্রয় করা ১৭ জন সদস্য হলেন শমী কায়সার (ধানসিড়ি ডিজিটাল), মোহাম্মদ সাহাব উদ্দীন (ডায়বেটিক স্টোর), সাইদ রহমান (ডিজিটাল হাব), ওয়াসিম আলিম (বাংলামেডস), নাসিমা আক্তার (রিভেরি করপোরেশন), জিয়া আশরাফ (চালডাল), মরিন হোসেন তালুকদার (সিলভার ওয়াটার টেকনোলজি), মো: তাসদীখ হাবীব (ক্লিন ফোর্স লিমিটেড), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), ফাতিমা বেগম (আদি বিডি), মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), মোহাম্মদ ইলমুল হক (সেবা এক্সওয়াইজেড), আসিফ আহনাফ (ব্রেকবাইট), এএম ইশতিয়াক সারোয়ার (সফটকে ইনোভেশন), আবু সুফিয়ান নিলোভ (নিজল ক্রিয়েটিভ) এবং মো. তাজুল ইসলাম (আই এক্সপ্রেস)।

বাংলাদেশের ই-কমার্স খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সম্প্রতি যাত্রা শুরু করা ‘দ্য চেঞ্জ মেকারস’ প্লাটফর্ম এর সদস্য বিপ্লব ঘোষ রাহুল জানান, চেঞ্জ মেকারস প্লাটফর্ম এর সদস্যরাও ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি জানান, ই-কমার্স খাতকে প্রকৃতভাবে ব্যবসায়ী বান্ধব এবং ই-কমার্স ইকো সিস্টেম তৈরিতে উদ্যোক্তাদের সকল প্রকার সার্পোট নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্লাটফর্ম কাজ করে যাবে।

নির্বাচন তফসিল অনুসারে ছুটির দিন ব্যতীত ১১ মে ২০২২ বুধবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং ১৮ মে, ২০২২ বুধবার দুপুর ১২:০০ টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ও সময় ১৮ মে, ২০২২ বুধবার, দুপুর ০২:০০ টা।

উল্লেখ্য, ১০ মে ২০২২ নির্বাচন বোর্ড সভায় ই-ক্যাবের ২০২২-২৪ মেয়াদের জন্য নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদিত হয়। নির্বাচনের ১২০ দিন আগে যারা নতুন সদস্য হয়েছেন এবং নির্বাচনের ৬০ দিন আগে যারা সদস্যপদ নবায়ন করেছেন বাণিজ্য সংগঠন বিধি ১৯৯৪ অনুসারে তাদেরকে অন্তভূক্ত করে গত ২১ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়।

গত ২৮ এপ্রিল তারিখের মধ্যে যারা প্রাথমিক ভোটার তালিকায় ভুল শুদ্ধকরণ ও নাম সংযোজনের আবেদন করেন তাদের যথাযথ আবেদনসমূহ গত ৭ মে আপিল বোর্ডের শুনানীতে চূড়ান্ত করা হয়।

নির্বাচন বোর্ড ১০ মে ৭৯৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি