শনিবার, আগস্ট ১৫, ২০২৬
27 C
Dhaka

ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডটকমে ৪.৫ কোটি টাকার দেশি বিনিয়োগ !

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডটকম সাড়ে চার কোটি টাকার দেশীয় বিনিয়োগ পেয়েছে। দেশের স্বনামধন্য বেকারী ও এগ্রো ব্যাবসার সাথে যুক্ত একটি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করছে বলে জানান থলে ডট কম এর সিইও সাকিব উদ্দিন মুন্না।

আগামী চার মাসে কয়েকটি ধাপে এ বিনিয়োগ আসবে থলে ডট কম এ। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৬টি ধাপে বিনিয়োগের টাকা পরিশোধ করবে। বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া, এখন সর্বশেষ প্রক্রিয়াগুলো চলমান আছে এবং সাম্প্রতিক ইস্যুগুলো সমাধান করা হচ্ছে। থলে ডট কমে এই বিনিয়োগ হতে যাচ্ছে ইকুইটি বা মালিকানা শেয়ার এর মাধ্যমে। থলে ডট কম এবং তাদের অঙ্গ প্রতিষ্টান উই কুম ডট কম সমান ভাবে এই বিনিয়োগ পাবে। ইতোমধ্যেই বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং থলে ডট কম এর সাথে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিনিয়োগ পাওয়া অর্থ প্রতিষ্ঠানের নতুন পণ্য ডেভেলপ এবং পুরনো কিছু দায় দেনা মেটাতে ব্যাবহার হবে বলে জানান সাকিব উদ্দিন মুন্না। বিনিয়োগ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে দেশের ই-কমার্সের এই কঠিন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দেশের ই-কমার্স কে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি। এই বিনিয়োগ আমাদের সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আমরা প্রত্যাশা করি, খুব শীঘ্রই দেশের ই-কমার্স পরিস্থিতি স্বাভাবিক হবে।

উল্লেখ্য, ই-কমার্স প্রতিষ্ঠন (http://tholay.com) থলে ডটকম যাত্রা শুরু করে ২০২১ সালের মার্চে। তারা গ্রোসারি, ইলেক্ট্রনিক্স এবং বাইক ও অন্যান্য লাইফস্টাইল পণ্য বিক্রি করে থাকে। 

-নিউজ গার্ডিয়ান অবলম্বরে এসএইচ/১৯নভে/২১

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি