সোমবার, আগস্ট ২৪, ২০২৬
30 C
Dhaka

ইন্টেলিজেন্ট যানবাহনে বিনিয়োগ বাড়াবে হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক : ব্যবসায়িক সক্ষমতা ও পরিধি বাড়ানোর লক্ষ্যে উন্নত মানের সফটওয়্যার তৈরির পাশাপাশি ইন্টেলিজেন্ট বাহনের সরঞ্জামে বিনিয়োগ বাড়াবে হুয়াওয়ে। এছাড়াও অ্যাডভান্স প্রসেস টেকনিকের ওপর কম নির্ভরশীল ব্যবসা খাতে বেশি মননিবেশ করবে এই প্রতিষ্ঠান। আজ শেনঝেনে অনুষ্ঠিত ১৮তম গ্লোবাল অ্যানালিস্ট সামিটে এ ঘোষণা দেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক শু।

শিল্প ও আর্থিক বিশ্লেষক, খাত সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং মিডিয়া প্রতিনিধিসহ চারশো’রও বেশি অতিথি সামিটে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্লেষক ও মিডিয়া প্রতিনিধিবৃন্দ অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানটিতে যোগ দেন।

সেশনে এরিক শু হুয়াওয়ের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পাঁচটি কৌশলগত উদ্যোগের কথা বলেন। হুয়াওয়ের ২০২০ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশের পরে এই ঘোষণাটি দেয়া হয়। আর্থিক প্রতিবেদনে দেখা যায় যে, আগের বছরগুলোর তুলনায় তুলনামূলক ধীরগতিতে হুয়াওয়ের প্রবৃদ্ধি ঘটেছে। ইন্টেলিজেন্ট যানবাহনে অধিক বিনিয়োগের পাশাপাশি হুয়াওয়ে নিম্নোক্ত বিষয়গুলোর ওপর জোর দিবে।

  • মোবাইল যোগাযোগের বিকাশে ফাইভজি’র ভ্যালু বৃদ্ধি করা এবং খাত সংশ্লিষ্ট অংশীদারদের সাথে ৫.৫জি’এর প্রসার
  • সকল ক্ষেত্রে ব্যবহারকারীদের একটি নিরবচ্ছিন্ন, গ্রাহক-কেন্দ্রিক এবং ইন্টেলিজেন্ট অভিজ্ঞতা প্রদান।
  • স্বল্প-কার্বন বিশ্ব গড়ে তুলতে জ্বালানি ব্যয় হ্রাসের লক্ষ্যে উদ্ভাবন।
  • সাপ্লাই কন্টিনিউটি চ্যালেঞ্জ শনাক্ত করা।

শু বলেন, ‘সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা আরও কঠিন এবং অস্থিতিশীল বৈশ্বিক পরিবেশে নিজেদের খুঁজে পাবো। পুনরায় কোভিড-১৯ এর প্রকোপ এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা প্রতিটি সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান এবং দেশের জন্য চলমান চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি, আমরা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছি, ডিজিটাল প্রযুক্তি সেগুলোর সমাধান দিতে পারবে। তাই, আমরা আমাদের গ্রাহক এবং অংশীদারদের সাথে উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবো, যাতে পুরোপুরি কানেক্টেড ও ইনটেলিজেন্ট বিশ্ব গড়ে তুলতে প্রতিটি ব্যক্তি, বাড়ি এবং প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যমের আওতায় আনা যায়।’

২০০৪ সালে প্রথম হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিট অনুষ্ঠিত হয় এবং তখন থেকেই প্রতি বছর এ সামিট অনুষ্ঠিত হচ্ছে। ‘বিল্ডিং আ ফুললি কানেক্টেড, ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড’ শিরোনামে এ বছরের সামিট ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামিটে বেশ কিছু ব্রেকআউট সেশন হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিল্প বিশেষজ্ঞরা তাদের চিন্তা-ভাবনা তুলে ধরবেন এবং ভবিষ্যত ট্রেন্ড নিয়ে আলোচনা করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি