বুধবার, জুলাই ২৯, ২০২৬
32 C
Dhaka

আস্থা সমাজ উন্নয়ন সংস্থার মাস্ক বিতরণ

টেকভিশন ডেস্ক:  জনসাধারণকে মহামারি করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে  আস্থা সমাজ উন্নয়ন সংস্থা আজ পুরান ঢাকার গেন্ডারিয়ায় এস কে দাস রোডে  সচেতনতামূলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহীদুল্লাহ মিনু। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা অঞ্চল ১-এর সমন্বয় পরিষদের সভাপতি মো, জাকির হোসেন এবং আস্থা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এবং শহর সমাজসেবা অঞ্চলে ডিসি প্রতিনিধি রাবেয়া বশির রুমি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শহর সমাজসেবা অঞ্চল ১ এর সমন্বয় পরিষদের প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক প্রফেসর কে এম নুরুল হুদা।
এ সময় গেন্ডারিয়ায় এস কে দাস রোডে উপস্থিত পথচারি, শ্রমিক, রিকশা চালকসহ বিভিন্ন স্থরের মানুষকে মাস্ক উপহার দেয়া হয়। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপনের পরামর্শ দেয়া হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহীদুল্লাহ মিনু বলেন, সচেতনতাই পারে করোনাভাইরাসকে রুখে দিতে। স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজটি করছে আস্থা সমাজসেবা উন্নয়ন সংস্থা।
তিনি আস্থা সমাজ উন্নয়ন সংস্থার মতো নগরের সকল সংগঠনকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেনতামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
আস্থা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এবং শহর সমাজসেবা অঞ্চলে ডিসি প্রতিনিধি রাবেয়া বশির বলেন, আস্থা সমাজ উন্নয়ন সংস্থা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত। সংগঠনটি সারা বছরই বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। এর মধ্যে রয়েছে, পথশিশুদের শিক্ষাদান, প্রাথমিক চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা, মেহেদী উৎসবের আয়োজন ইত্যাদি। এরই ধারাবাহিকতায় আজ করোনা সচেতনামূলক পথসভা ও মাস্ক বিতরণ করা হলো। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকার ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম অ্যাপেলো, আস্থা সমাজ সেবা উন্নয়ন সংস্থার কোষাধক্ষ্য ইব্রাহিম শিকদার, মহিলা সম্পাদিকা রুনা লায়লা।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি