রবিবার, জুলাই ২৬, ২০২৬
31.6 C
Dhaka

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর টি রবি শঙ্করের সাথে মুম্বাইয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত উক্ত বৈঠকে তারা ঐতিহ্যগত ব্যাঙ্কিং ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং কীভাবে প্রযুক্তি বিশ্বকে ডিজিটাল সেঅর্থনীতি ও ব্যাঙ্কিং ব্যবস্থার দিকে চালিত করেছে সে বিষয়ে নিজেদের মতামত শেয়ার করেন।

আইসিটি প্রতিমন্ত্রী ডেপুটি গভর্নরকে ইন্টারঅপারেশন লেনদেন সিস্টেম ব্যবহার করার উদ্যোগটি পরীক্ষা করা এবং আইসিটি বিভাগের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জয়েন্ট ইনোভেশন হাবে সহযোগিতা  করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন আইসিটি বিভাগের ইডিজিই প্রকল্পের অধীনে, আমরা ১০টি গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন করছি।  যার মধ্যে একটি হচ্ছে   আর্থিক পরিষসেবাগুলিকে সংযুক্ত করতে
উদ্ভাবনকে সমর্থন করা।  এ বিষয়ে একটি কার্যকরী সমঝোতা স্মার (এমওইউ) আমাদের মধ্যে সেতু তৈরি করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর বিবেক দীপ এবং চিফ জেনারেল ম্যানেজার শৈলেন্দ্র ত্রিবেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও  বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এর ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের (এনআইপিএল) সিইও রিতেশ শুক্লার সঙ্গে  অপর এক বৈঠক করেছেন।

মুম্বাইয়ের এনপিসিআই ভবনে আয়োজিত উক্ত বৈঠকে তারা টাকা-রূপি বিনিময় শুরুর পর ভোক্তা পর্যায়ে ক্রসবর্ডার লেনদেন সুবিধা চালু ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার ই-কমার্স পেমেন্ট সহজ করতে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো নিয়ে  আলাপ করেন।
এসময় আইসিটি প্রতিমন্ত্রী ভারতের ডিজিটাল জাতীয় আইডি, আধার এবং ডিজিটাল ব্যক্তিগত ও পেশাদার রেকর্ডগুলি সংরক্ষণ এবং পরিবেশের জন্য ডিজি লকার কীভাবে কাজ করে সে বিষয়ে অবগত হন । 

এছাড়াও  তিনি  ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই ) পেমেন্ট এর মতো বাংলাদেশের জন্য একটি সার্বভৌম রিয়েল-টাইম পেমেন্ট তৈরির বিষয়ে সহায়তার বিভিন্ন দিক আলোচনা করেন । স্মার্ট বাংলাদেশ: ভিশন ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ-ভারত সম্প্রীতি আরো এগিয়ে নিতে আইসিটি বিভাগের সাথে প্রতিষ্ঠানটির  শিগগিরই একটি সমঝোতা চুক্তি করার বিষয়ে তারা সম্মত হন।

বৈঠকে এনআইপিএল-এর ডেপুটি চিফ অনুভব শর্মা, বিজনেস ডেভেলপমেন্টের ইনচার্জ মিঃ কিষাণ শ্রীনিবাস এবং অ্যাসোসিয়েট বিজনেস ডেভেলপমেন্ট মিসেস অনুশ্রী মহাজন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি