শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
31.1 C
Dhaka

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ এর নতুন কমিটি

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি) ২০২২-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে ।

ঢাকার রামপুরায় আইসিটিইএসবির অস্থায়ী কার্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় এই কমিটি গঠন করা হয়। ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনকে সভাপতি ও এস এম মোয়াজ্জেম হোসেনকে মহাসচিব করে ৯ সদস্যের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সকল পদের সদস্য হলেন, সহ-সভাপতি (অ্যাডমিন) পদে মো. মোস্তাফিজুর রহমান সোহাগ, সহ-সভাপতি (ফিন্যান্স) পদে মো. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি (অ্যাকাডেমিক) পদে মোঃ আব্দুস সালাম, যুগ্ম সচিব (অ্যাডমিন) তানভীর আহমেদ, যুগ্ম সচিব (ফিন্যান্স) আশফাকুর রহমান, যুগ্ম সচিব (অ্যাকাডেমিক) মোঃ এনামুল হাসান, কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ মেম্বার মোঃ ইসমাইল হোসেন।

এসময় বক্তব্যে সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, আইসিটিইএসবি আইসিটি পেশাজীবীদের স্কীল ডেভেলমেন্টের জন্য বিনামূল্যে প্রফেশনাল প্রশিক্ষণ, ওয়ার্কশপ, বিনামূল্যে মেম্বারদের মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার ও রিসোর্চ প্রদান এবং পেশাজীবিদের সকল সুযোগ-সুবিধা আদায়ের লক্ষে কাজ করছে। আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রালয়ের অধিনে আরজেএসসিতে সোসাইটি আইনে নিবন্ধিত একটি সংগঠন। এটির সদস্য সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি) একটি আইসিটি পেশাজীবীদের সংগঠন যা আইসিটি পেশাজীবীদের পেশাগত উন্নয়নে আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, বিভিন্ন সামাজিক, গবেষণা করা এবং বিভিন্ন সেমিনার, সম্মেলনের আয়োজন এবং সরকারের সাথে যৌথভাবে বিভিন্ন আইসিটি বিষয়ক জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহন করে।

এছাড়াও সকল মেম্বারদের জন্য ফ্রী ওয়ার্কশপ, প্রশিক্ষণ, দক্ষতা বিকাশ, সেমিনার, ক্যারিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা করেন। ২০২০ সাল থেকেই মাইক্রোসফট কর্পোরেশন এই সংগঠনের নন-প্রফিট পার্টনার যা বিভিন্ন রিসোর্চ, সফটওয়্যার, ক্লাউড সার্ভার, আজ্যুরি ক্রেডিট সহ নানান রকম সহযোগিতা করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

সর্বশেষ

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি