বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

আইফোন ১৫ প্রো-তে যেসব পরিবর্তন আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের স্মার্টফোনের তালিকায় শীর্ষে থাকা আইফোন নিয়ে ক্রেতাদের রয়েছে বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা নতুন সিরিজ আসার সময় যেমন শুরু হয় তেমনি দেখা যায় নতুন সিরিজ আসার খবরেও। এবারও তার ব্যতিক্রম নয়, আইফোন ১৫ এর কানাঘুষা শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই।

সেপ্টেম্বরেই আসছে আইফোন ১৫ সিরিজ। তবে এর আগেই জানা যায় আইফোন ১৫ এর ফিচার সম্পর্কে। এবার ফাঁস হলো আইফোন ১৫ প্রো ফোনের আপডেট ফিচারের ব্যাপারে। অনেকের দাবি, নতুন আইফোন ১৫ প্রো-তে এমন সব দেখতে পাওয়া যাবে, আগে যা কোনো মডেলে দেখা যায়নি।

নতুন আইফোনে যে বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করা হয়েছে তার মধ্যে একটি হল ইউএসবি টাইপ-সি পোর্ট। সেপ্টেম্বরেই বাজারে আসছে অ্যাপলের নতুন আইফোন ১৫। প্রযুক্তিবিষয়ক সাইটের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে। তবে আগামী দিনে তা নাও থাকতে পারে।

ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ প্রো-তে সেন্সরের আকার বাড়াতে পারে। যে কারণে ক্যামেরা মডিউলের পুরুত্ব বাড়বে। এটাও বলা হচ্ছে যে নতুন ফোনের ক্যামেরার আকার আইফোন ১৪-এর তুলনায় দ্বিগুণ বড় হতে পারে। আইফোন ১৫ প্রো-তে ফিজিক্যাল বোতাম পাবেন না, স্পর্শের মাধ্যমে ফোনে কমান্ড দিতে পারবেন। নতুন আইফোনের ডিজাইনের বিষয়ে লিকগুলোতে বলা হয়েছে, সংস্থা এখন পর্যন্ত সবচেয়ে পাতলা (১.৫৫ এমএম) বেজেল সহ আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করবে।

এবার আইফোন ১৫-তে কালার আপডেটও আনছে সংস্থাটি। ডিপ রেড, পার্পল, গ্রিন, ডার্ক ব্লু কালার দেখা যাবে আইফোন ১৫ সিরিজে। তবে দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তা জানতে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি