বুধবার, জুলাই ১৫, ২০২৬
26.9 C
Dhaka

দেশের বিভাগীয় পর্যায়ের স্টার্টআপদের উন্নয়নে স্বক্রিয় আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক:  বিভাগীয় পর্যায়ে স্টার্টআপদের নিয়ে কমিউনিটি গঠন করে তাদের দক্ষতা বৃদ্ধিতে সারা দেশব্যাপী কাজ শুরু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প”। উদিয়মান উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এবং তাদের উদ্ভাবনী আইডিয়াগুলোকে সহযোগিতা প্রদানের মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ কৌশল অবলম্বন করছে আইডিয়া প্রকল্প। উক্ত কৌশলের অংশ হিসেবে উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্হান “বরিশাল”-এর স্টার্টআপদের নিয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। এরই আলোকে “বাংলার ভেনিস” নামে পরিচিত বরিশাল বিভাগে ৩ দিনব্যাপী “স্টার্টআপ আইডিয়েশন ইনকিউবেশন প্রোগ্রাম” আয়োজন করছে আইডিয়া।

আইডিয়া প্রকল্পের উদ্যোগে এবং “স্টার্টআপ বরিশাল” এর সহযোগিতায় বরিশালের উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এইচএসটিটিআই) ১২ মার্চ ২০২২, শনিবার থেকে শুরু হওয়া এই আয়োজনটি আগামী ১৪ মার্চ ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এই ইনকিউবেশন প্রোগ্রামটির ফলে “স্টার্টআপ বরিশাল” এর সহযোগিতায় বরিশাল এবং তার পার্শ্ববর্তী জেলার নির্বাচিত ৪০টি স্টার্টআপের ৮০ জন তরুণ বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ পায়। করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২ মার্চ ২০২২ শনিবার বরিশালের এইচএসটিটিআই অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে এই স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) ড. মোঃ আব্দুল মান্নান পিএএ। তিনি বলেন যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপদের কল্যানে কার্যক্রম চলমান থাকবে। এই আয়োজনের মাধ্যমে বরিশাল বিভাগের উদ্যোক্তাগণ অনুপ্রাণিত হবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন। তিনি বরিশাল জেলা প্রশাসন, স্টার্টআপ বরিশালসহ সকলকে এ ধরনের আয়োজনে সহোযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

আইডিয়া প্রকল্প

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন এবং আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের জেষ্ঠ্য পরামর্শক আর. এইচ. এম. আলাওল কবির।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন বলেন যে আমাদের চিন্তা শক্তি ও প্রতিভা কে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশকে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। বরিশালের যেসব উদ্যোক্তা রয়েছে তাদের সর্বোচ্চ সুযোগ দেয়ার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন বলেন যে আইসিটি খাতে সরকারের অবদান অনস্বীকার্য। ইতোমধ্যে চারশোর বেশি স্টার্টআপ নিয়ে বিভিন্নভাবে আইডিয়া প্রকল্প কাজ করছে। তিনি স্টার্টআপদেরকে সরকারের এসকল সুযোগগুলো কাজে লাগাতে উৎসাহিত করেন।

বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার তার বক্তব্যে বলেন যে আমাদের আত্নবিশ্বাস এবং উদ্ভাবনী মনোভাবই পারে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমরাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত দেশের তালিকায় স্থান করে নিতে পারবো।

স্টার্টআপের সফল বাস্তবায়ন, উদ্যোক্তাদের বিভিন্ন আইনি সমস্যাসহ স্টার্টআপ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এই ইনকিউবেশন প্রোগ্রামে উদ্যোক্তাদের সাথে থাকছে বিশেষ সেশন। এছাড়া, স্টার্টআপদের আর্থিক কৌশল ও বিশ্লেষণ, ব্যবসায়িক মডেল, মার্কেটিং ও বিক্রয় কৌশলসহ নানা টপিক এই স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামে প্রশিক্ষনের বিষয় হিসেবে প্রাধান্য পাবে। ময়মনসিংহ ও কুমিল্লাতে আয়োজনের পর এবার বরিশাল অঞ্চলেও প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ। এ প্রশিক্ষণের মধ্য থেকে শীর্ষ স্টার্টআপগুলো ‘আইডিয়া’ প্রকল্প হতে ১০ লক্ষ টাকা অনুদানের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে অনুদান প্রদানের জন্য ‘আইডিয়া’ প্রকল্পের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হবে। সবশেষে, ‘আইডিয়া’ প্রকল্পের ‘সিলেকশন কমিটি’ কর্তৃক চূড়ান্তভাবে যোগ্য বিবেচিত স্টার্টআপ ১০ লক্ষ টাকা অনুদান গ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর তত্ত্বাবধানে আইসিটি বিভাগ স্টার্টআপদের জন্য গ্রহণ করেছে নানা উদ্যোগ। আইডিয়া প্রকল্পের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী ২০১৬ সাল থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ২৪৮টি স্টার্টআপকে ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদানের জন্য মনোনিত করা হয়েছে। আইডিয়া প্রকল্প সারাবছরই স্টার্টআপদের অনুদান প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণ করে থাকে।

তথ্য-প্রযুক্তি ভিত্তিক যেকোন উদ্ভাবনী আইডিয়া নিয়ে অনুদানের জন্য আবেদন করতে ভিজিট করতে হবে www.idea.gov.bd

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি