মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

আইটি কোম্পানীগুলোর জন্য দক্ষ জনশক্তি ভান্ডার তৈরি করবে সরকার : পলক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতাসম্পন্ন মানুষের একটি ট্যালেন্ট পুল (আইটি দক্ষদের ভান্ডার) তৈরি করবে সরকার।

এজন্য আইটির বিভিন্ন বিষয়ে পরীক্ষার মাধ্যমে যোগ্য ও দক্ষ মানুষ বাছাইয়ের জন্য বিডিস্কিলস শীর্ষক একটি প্লাটফর্মের উন্নয়ন করছে, যাতে আইটি কোম্পানীগুলো এ প্লাটফর্মে প্রবেশ করে ট্যালেন্ট পুল থেকে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি নিয়োগ দিতে পারে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্পের উদ্যোগে উন্নয়নকৃত ‘বিডি স্কিলস ডট গভ ডট বিডি’ নামের এ প্লাটফর্মটি আগামী ৩ জুন
উদ্বোধনের কথা রয়েছে।

প্রতিমন্ত্রী আজ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ট্যালেন্ট পুল তৈরীর লক্ষ্যে ‘বিডি স্কিলস ডট গভ ডট বিডি’নামের ডিজিটাল প্লাটফর্মের বিষয়ে পাওয়ার পয়েন্টেস প্রেজেন্টেশনের ওপর বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ট্যালেন্ট পুল তৈরির এ প্লাটফর্মটি এমন হতে হবে যাতে সারাদেশের বিভিন্ন স্থান থেকে চাকুরি প্রত্যাশীরা আইটির বিভিন্ন বিষয়ে যোগ্যতার পরীক্ষা দিতে পারে।

তিনি বলেন, শুধু বর্তমানের কথা ভেবে নয়, ভবিষ্যতের কথা ভেবে প্লাটফর্মটির উন্নয়ন করতে হবে। প্লাটফর্মটির ব্যবহার করে পিএইচপি, লারাভেল, প্রোগ্রামিং, কোডিংয়ের মতো আইটি বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া উত্তীর্ন এবং সার্টিফিকেটধারী ট্যালেন্ট পুলদের সব তথ্য এতে থাকতে হবে। যাতে যে কোন প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী তাদেরকে চাকুরিতে নিয়োগ দিতে পারে।

অনুষ্ঠানে জানানো হয়, চাকুরিতে নিয়োগের জন্য আবেদন থেকে শুরু করে পরীক্ষা এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি ঝামেলাপূর্ণ, ব্যয় বহুল এবং অনেক ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব হয় না। কিন্তু বিডি স্কিলস ডট গভ ডট বিডি প্লাটফর্ম এসব কাজ সম্পন্ন করে আইটি কোম্পানী এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ট্যালেন্ট পুল তৈরি করবে, যাতে তারা চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থী নিয়োগ দিতে পারে।

এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ) এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক ড. বি এম মঈনুল হোসেন, ব্রেইন স্টেশনের রাইসুল কবির প্রমুখ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি