সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

ঢাকায় ইন্টারনেটে ডিডস হামলাকারী গ্রেফতার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতাদের ডিস্ট্রিবিউটেড ডিনাইল অব সার্ভিস (ডিডস) হামলাকারী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইএসপিএবির সদস্য ডায়নামিক এনালজিক্সের সিস্টেম এডমিন কর্মকর্তা মো. জাহিদ মিয়া দীর্ঘদিন ধরে আইএসপি প্রতিষ্ঠানে ডিডস অ্যাটাকে নেটওয়ার্ক ডাউনের কারণ খুঁজছিলেন। 

দীর্ঘ ছয় মাস কাজ করার পর তিনি খুঁজে পেলেন, লাইসেন্সবিহীন আইএসপি প্রতিষ্ঠান নিয়ন অনলাইনের মালিক মো. শরিফ খান ‘হামজা’ নামে একটি ফেইসবুক আইডি ব্যবহার করে ডিডস হামলা করছে।

সংগঠনটি আরও জানায়, ‘এ অনুসন্ধানের পর সুনির্দিষ্ট অভিযোগে ৯ জুন মো. শরিফ খান (২৪) কে আটক করে বাড্ডা থানা। পরে ডিজিটাল সিকিউরিটি আইনের ১৯/৩৪/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর অভিযুক্ত শরীফ ঘটনার সত্যতা স্বীকার করেন।

গ্রেফতার হওয়া এ্যাটাকার মো. শরিফ খান।

আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে দেশীয় ও আন্তর্জাতিক হ্যাকারের মাধ্যমে ডিডস অ্যাটাকের কারণে সার্ভার ডাউনসহ গ্রাহকদের সেবাদানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এ সমস্যা মোকাবেলা, প্রতিরোধ ও শনাক্ত করার জন্য আইএসপিএবি প্রতি বছর ট্রেনিংসহ অন্যান্য প্রতিরোধ মূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে সার্বিকভাবে সচেতনতা বৃদ্ধি করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি