শনিবার, আগস্ট ৮, ২০২৬
26.7 C
Dhaka

অপো “এফ১৯ প্রো” আকর্ষণীয় ও স্টাইলিশ হ্যান্ডসেট

টেকভিশন২৪ ডেস্ক: ১০ মার্চ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে অপো “এফ১৯ প্রো” এর জমকালো উদ্বোধন অনুষ্ঠান যা অপো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং; কান্ট্রি পিআর এবং কমিউনিকেশন্স ম্যানেজার জোশিতা সানজানা রিজভান; মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি সহ অন্যান্য অপো অফিশিয়াল সহ এবং “এফ১৯ প্রো” এর আইকনিক ব্র্যান্ড-অ্যাম্বাসেডরস, সিয়াম আহমেদ এবং সাফা অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।

অপো “এফ১৯ প্রো” সম্পর্কে জোশিতা সানজানা রিজভান বলেছেন, “এই ফোনের অত্যাধিক স্টাইলিশ আউটলুক ও অসাধারণ সব ফিচারস তরুণ প্রজন্মকে আরও বেশী আকর্ষিত করবে এবং এর বাজারমূল্য ফোনটির ফিচারস ও অন্যান্য গুণগত মানের তুলনায় অনেক সাশ্রয়ী।“ প্রোগ্রামটি শুরু হচ্ছে একটি লাইট মিউজিক এলইডি শো দিয়ে।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে উপস্থিত আছেন হৃদি শেইখ ও তার দল। চমত্কার এই অপো “এফ১৯ প্রো” হ্যান্ডসেটটি দর্শকদের আরও বেশী আকর্ষণ করতে এলইডিতে প্রদর্শিত হচ্ছে এবং এছাড়াও অপো ব্র্যান্ড ও এর সকল পণ্য দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানটিতে বাংলাদেশে প্রথমবারের মতো থ্রী-ডি ম্যাপিং দেখানো হচ্ছে। এছাড়াও সঙ্গীত পরিবেশন করার জন্যে উপস্থিত আছেন দেশের অন্যতম শীর্ষ সঙ্গীতশিল্পী পোরশি। উপস্থিত দর্শকদের জন্যে আরও থাকছে চমকপ্রদ র‌্যাম্প শো, যেখানে “এফ১৯ প্রো” এবং “অপো ব্যান্ড স্টাইল” এর দুর্দান্ত ও নজরকাড়া সব বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে ফোনটি কতটা স্টাইলিশ এবং ট্রেন্ডি এবং কিভাবে এটি সকলের জীবনকে আইকনিক করে তুলবে তা বোঝাতে যাচ্ছে।

“এফ১৯ প্রো” এর বাজারমূল্য, টেলিভিশন বিজ্ঞাপন এবং অন্যান্য সমস্ত এক্সক্লুসিভ স্পেসিফিকেশন তুলে ধরবেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিঃ ড্যামন ইয়াং। নতুন অপো “এফ১৯ প্রো” হ্যান্ডসেটটিকে দুটি নজরকারা রঙে দেখা যাবে, “ফ্যান্টাস্টিক পার্পল” এবং “ফ্লুইড ব্ল্যাক”। এই ফোনে পাওয়া যাচ্ছে ডুয়াল-ভিউ ভিডিওগ্রাফি, অত্যন্ত আপগ্রেডেড রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেট, বিশাল স্টোরেজ এবং দীর্ঘ-মেয়াদি গেমিং সুবিধা। এই ফোনে আরও থাকছে ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ এবং অত্যাধিক হাই পাওয়ারের ব্যাটারি।

নতুন “এফ১৯ প্রো” ফোনটি এতটাই হালকা ও সুক্ষ ডিজাইন সম্পন্ন যে, এটা হাতে কিংবা পকেটে মোটেও ভারী মনে হবেনা। এই ফোনে গ্রাহকেরা ওভারহিটিং এর প্রবলেম পাবেন না। অপো “এফ১৯ প্রো”এর মূল্য ২৮৯৯০ টাকা। অতএব বলা যায়, “এফ১৯ প্রো” গ্রাহকদের জন্যে এবছরের সেরা উপহার হতে চলেছে। অপো “এফ১৯ প্রো”এর ফার্স্ট সেল ১৮ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। ফার্স্ট সেলের আগ পর্জন্ত গ্রাহকরা ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। প্রি অর্ডারের সাথে থাকছে রবির পক্ষ থেকে ২০জিবি ৪জি ইন্টারনেট ফ্রি।

প্রোগ্রামটি অপোর অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। উপস্থিত দর্শকদের জন্যে রয়েছে ডিনারের সুব্যবস্থা ও ১৯টি ইউনিট আকর্ষণীয় উপহার।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি