শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
19 C
Dhaka

৫০০ জন বরেণ্য বক্তা নিয়ে চলছে “ক্যারিয়ার কন-২০২০” সম্মেলন

টেকভিশন ডেস্ক:  গত মঙ্গলবার ১৩ই অক্টোবর থেকে শুরু হয়েছে  পৃথিবীর সর্ববৃহৎ ভার্চুয়াল সম্মেলন ক্যারিয়ার কনফারেন্স-২০২০। ইতিমধ্যে ১১ দিন সম্পন্ন হয়েছে এই বিশাল আয়োজনের।

টানা ৬৪ দিন এই সম্মেলন চলবে বিভিন্ন আলাদা বিষয়ের উপর। আয়োজক সুত্রে জানা গিয়েছে পৃথিবীর প্রায় ৩০ টি দেশ থেকে প্রায় ৫০০ এর মতো বরেণ্য বক্তা এবারের সম্মেলনে কথা বলবেন ।

পুরোপুরি অনলাইন প্লাটফর্মে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিধায় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলা ভাষাভাষী সকলেই এই আয়োজনের সাথে সংযুক্ত হতে পারছেন দর্শক হিসেবে। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে এই সম্মেলন দেখা যাচ্ছে “বাংলাদেশ  ইনোভেশন ফোরাম “ এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর পক্ষ থেকে জানানো হয়েছে ১১ দিনে প্রায় ৬৭ জন বক্তা ইতিমধ্যে সম্মেলনে কথা বলেছেন এবং প্রায় ৫ লাখ এর অধিক মানুষ সম্মেলনের সাথে সম্পৃক্ত হয়েছেন দর্শক হিসাবে।

এই ১১ দিনে ডিজিটাল এডুকেশন, ই-কমার্স বিজনেস,গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার, ইন্টারনেট অফ থিংস, ওমেন ই- কমার্স, এগ্রো – টেক ইনোভেশন, ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার , ইন্ডাস্ট্রিয়াল জব, ট্যুরিজম সেক্টর সহ নানান গুরুত্ব বিষয় নিয়ে বক্তারা কথা বলেছেন। তবে শুধু আলোচনার মাঝেই সম্মেলন থেমে থাকছেনা নতুন উদ্যোক্তাদের জন্য পথ বাতলে দিচ্ছেনও বক্তারা।

সম্মেলনের আগামী দিন গুলোতে আরো বেশ কিছু  গুরুত্বপূর্ণ বিষয় যেমন  হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট , বিজনেস প্ল্যানিং,কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যৎ, গেমিং ইন্ডাস্ট্রি, তথ্যপ্রযুক্তি ব্যবসা সম্পর্কে আলোচনা হবে।

“বাংলাদেশ ইনোভেশন ফোরাম “থেকে জানানো হয়েছে কনফারেন্সটিতে যে কেউ ফ্রি তে অংশগ্রহন করতে পারবে তবে সকল আপডেট পেতে অংশগ্রহনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আয়োজনে সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে ডিজিটাল সার্টিফিকেট। সম্মেলনের আরো জানতে এই লিঙ্কে প্রবেশ করুন: https://bif.org.bd/

এই সপ্তাহের জনপ্রিয়

নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কাজ,...

টেকনোর মেগাপ্যাড এসই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো...

যাত্রা শুরু করলো মিলিয়ন এক্স বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে পিছিয়ে...

তরুণ উদ্যোক্তাদের আইটি পার্কে অফিস সাথে ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তি খাতের বিকাশে...

উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো...

সর্বশেষ

চতুর্থবারের মতো টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

তরুণ উদ্যোক্তাদের আইটি পার্কে অফিস সাথে ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তি খাতের বিকাশে...

বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: নতুন একটি রেকর্ডের পাতায় নাম লেখালো তরুণদের...

এসওসি গঠনে হাইব্রিড মডেলকে বেছে নিচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার হুমকির জটিলতা বাড়তে থাকায় সিকিউরিটি অপারেশনস...

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান...

ইউআইটিএস ও রবি বিডি-অ্যাপসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি