শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
24 C
Dhaka

১৬ মার্চ বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী এবং শাখা কমিটির নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২২-২৪ মেয়াদকালের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন বোর্ড ২৬ ডিসেম্বর রবিবার তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে ১৬ মার্চ (বুধবার) ২০২২ বিসিএস ২২-২৪ মেয়াদকালের কার্যকরী এবং শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লাসহ বিসিএস এর ৮টি শাখা রয়েছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিপ্রোকো কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার।  তিন সদস্যের এই নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে আছেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ।

এছাড়াও ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেকট্রোকম এর প্রধান প্রধান কার্যনির্বাহী আবুল কালাম আজাদ।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ২০২২ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে নির্বাচনের অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আহ্বান করা হবে। ২৬ ফেব্রুয়ারি ২০২২ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিনামূল্যে পাইথন শেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড আবারও বাংলাদেশের প্রোগ্রামিংপ্রেমী...

সর্বশেষ

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঈদুল আযহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনে “মিলিয়নিয়ার” অফার ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ...

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

টেকভিশন২৪ ডেস্ক: এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য...

ওমোডা ৯: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ...

ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতেও মোবাইল ফটোগ্রাফি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের তরুণদের হাতে স্মার্টফোন এখন আর শুধু...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি