মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
29 C
Dhaka

হোয়াটসঅ্যাপ বিজনেস সল্যুশন প্রোভাইডার হল আজিয়াটার এডিএ

টেকভিশন২৪ ডেস্ক : আজিয়াটার ইন্টিগ্রেটেডে ডিজিটাল অ্যাডভারটাইজিং এজেন্সি এডিএ বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে হোয়াটসঅ্যাপ বিজনেস সল্যুশন প্রোভাইডার হিসাবে কাজ করবে। হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে এডিএ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বাজারগুলোতে ব্যবসা ক্ষেত্রে ব্যক্তিগত ও নিরাপদ পরিবেশে গ্রাহকদের সংযুক্ত রাখার পাশাপাশি ব্যবসাকে আরও শক্তিশালী করে তুলবে।

সারা বিশ্বে ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন। হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ব্যবসা পরিচালনার জন্য গ্রাহকদের সঙ্গে কথোপকথন নিরাপদ রাখার পাশাপাশি আরও বেশি গ্রাহকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেয়। একই সঙ্গে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করে, বিক্রি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

কোভিড-১৯ মহামারি থেকে উত্তরণে দক্ষিণ এশিয়ার খুচরা বিক্রেতাদের হোয়াটসঅ্যাপ চ্যাটবটগুলো সাপোর্ট দিতে পারে এবং গ্রাহকদের অভিজ্ঞতাকে উন্নত করতে ইন-স্টোর সেবা দিতে পারে। 

এডিএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশরাফুল হক বলেন, ‘ব্যবসা পরিচালনা এবং গ্রাহককের সম্পৃক্ততার ধরন বদলে দিচ্ছে চ্যাট কমার্স। হোয়াটসঅ্যাপ বিজনেস প্লাটফর্মের মাধ্যম এডিএ এখন সত্যিকারের নিরবচ্ছিন্ন এন্ড টু এন্ড সল্যুশন, গ্রাহকদের অভিজ্ঞতা ও যাত্রাপথে এটা দিচ্ছে ইকমার্স, মারটেক, বিজনেস ইনসাইট এবং মার্কেটিং সার্ভিস। আমরা হোয়াটসঅ্যাপের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করে চ্যাট কমার্সের চেহারা বদলে দিতে চাই ও সামনের দিকে এগিয়ে যেতে চাই।

আমরা এজন্য আমাদের এআই এবং মেশিন লার্নিং মডেলকে অন্তর্ভুক্ত করেছি। আমরা আমাদের ব্যক্তিগতকরণের মাত্রা এবং কথপোকথনের মান আরও গভীরতর করব।’

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি