শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
25 C
Dhaka

প্রত্যান্ত গ্রামাঞ্চলে বেসরকারি উদ‌্যোগে ইন্টারনেট সংযোগের উদ্বোধন করলেন টেলিযোাগযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি উদ‌্যোগের পাশাপাশি দেশের প্রত‌্যন্ত গ্রামাঞ্চলে বেসরকারি উদ‌্যোগে ইন্টারনেট সংযোগের কাজ শুরু হয়েছে। হাওর বিধৌত দেশের প্রত‌্যন্ত গ্রাম নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুরে আজ বৃহস্পতিবার বাণিজ‌্যিকভাবে ওয়াইফাই সংযোগ স্থাপন কাজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোাগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন যে গ্রামে একদিন হাই স্কুলে পড়তে পারিনি সেই গ্রামের সব কটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন সরকারি বেসরকারি ওয়াইফাই সংযোগ আছে। দুর্গম প্রত্যন্ত ও পশ্চাদপদ যাই বলা হোক কৃষ্ণপুর ডিজিটাল যুগে এক পাও পেছনে নেই। পেছনে থাকবেওনা। কৃষ্ণপুর ও তার আশে পাশে এখন বাণিজ্যিকভাবে ওয়াইফাই পাওয়া যাবে, এটা অভাবনীয়। শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বের ধারাবাহিকতায় দেশের পশ্চাদপদ জনগোষ্ঠী কিংবা পশ্চাদপদ অঞ্চলের মানুষ আজ শহরের সুবিধা গ্রামে বসেও পাচ্ছেন বলে মুক্তিযুদ্ধের ৯ মাস হাওর অঞ্চলকে মুক্তাঞ্চল রাখার অন‌্যতম সমর নায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার।
 
তিনি প্রত‌্যন্ত অঞ্চলে ওয়াইফাই সংযোগ কার্যক্রমের অংশ হিসেবে কৃষ্ণপুরে আবদুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ‌্যালয় ও মহাবিদ‌্যালয়, কৃষ্ণপুর মহিলা মাদ্রাসা এবং কৃষ্ণপুর আলীয়া মাদ্রাসায় ওয়াই ফাই সংযোগ স্থাপন এই অঞ্চলের শিক্ষার্থীদের জন‌্য একটি ঐতিহাসিক মাইল ফলক বলে উল্রেখ করেন। মন্ত্রী আইএসপি প্রতিষ্ঠান এডিএন-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন দেশের প্রতিটি দুর্গম অঞ্চলে এডিএন বাণিজ‌্যিকভাবে সংযোগ কার্যক্রম অব‌্যাহত রাখবে এবং অন‌্যরাও এগিয়ে আসবে। এডিএন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর ধারনাকে বাস্তবায়নে ডিজিটাইজেসনের যে পদক্ষেপ নিয়েছে তার জন্য মন্ত্রী মহোদয় প্রতিষ্ঠানটির সকলকে ধন্যবাদ দেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
এডিএন গ্রুপের চেয়ারম‌্যান আসিফ মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি