শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
29.2 C
Dhaka

হোয়াটসঅ্যাপে যেভাবে চ্যানেল খুলবেন

টিভি২৪ আইডেস্ক: নতুন এই ফিচার পরীক্ষামূলকভাবে এসেছে অনেক আগেই। তবে এবার সবার জন্য উন্মুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার।

এরই মধ্যে সেলিব্রেটি থেকে শুরু করে ইনফ্লুয়েন্সাররাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাকাউন্ট তৈরি করেছেন। এই ফিচার চালু করার সবচেয়ে বড় সুবিধা হল এখন আপনাকে আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী সম্পর্কে সব আপডেট হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে কথা বলার পাশাপাশি, আপনি লেটেস্ট আপডেটগুলোও পেয়ে যাবেন।

এই ফিচার চালু হওয়ার পর থেকেই সবার কৌতুহল কীভাবে হোয়াটসঅ্যাপে নিজের চ্যানেল তৈরি করবো?আপনিও যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে চান তাহলে আপনাকে কিছু সহজ জিনিস বুঝতে হবে এবং তা অনুসরণ করতে হবে।

একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ এর আপডেট ভার্সন থাকতে হবে। এই অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু থাকতে হবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন যেভাবে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর আপডেট ট্যাবে যেতে হবে। এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি New Channel অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে। এবার Get Started-এ ক্লিক করুন এবং তারপরে on-screen instructions-এ যা কিছু লেখা থাকবে, তা মেনে চলুন।এরপর চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।

চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও এই ফিচার এখনও সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি। আপনার হোয়াটসঅ্যাপে যদি এই ফিচার দেখতে না পান, তবে কয়েকদিন অপেক্ষা করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি