সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

স্যামসাং গ্যালাক্সি এ৩১ এ মাল্টিমিডিয়া অভিজ্ঞতার সমন্বয়

টেকভিশন ডেক্স: তরুণ প্রযুক্তিপ্রেমীদের কথা বিবেচনা করে গ্যালাক্সি জে সিরিজ থেকে বেরিয়ে বাজারে গ্যালাক্সি এ সিরিজ উন্মোচন করে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে অবমুক্ত হওয়ার পর সাশ্রয়ী দামের চমৎকার ডিজাইনের গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো সহজেই জনপ্রিয় হয় স্মার্টফোন প্রেমীদের মধ্যে। নতুন প্রজন্মের চাহিদা পূরণে আকর্ষণীয় ডিজাইন, উদ্ভাবনী ফিচার ও শক্তিশালী পারফরমেন্স এ জনপ্রিয়তার পেছনে কারণ হিসেবে কাজ করে। 

একনজরে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ:  

  • ২০১৯ সালে স্যামসাং বাজারে অবমুক্ত করে গ্যালাক্সি এ১০, এ২০, এ৩০, এ৩০এস, এ৫০, এ৫০এস, এ৭০, এ৮০ ও এ২কোর ডিভাইসগুলো।
  • চলতি বছর স্যামসাং বাজারে নিয়ে আসে গ্যালাক্সি এ সিরিজের দু’টি ডিভাইস – গ্যালাক্সি এ৫১ ও গ্যালাক্সি এ৭১।
  • স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্যমতে, ২০২০ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিকভাবে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় জায়গা করে নেয় স্যামসাং গ্যালাক্সি এ৫১।
  • গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলোর ক্যামেরায় বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুপার স্লো-মো ও হাইপারল্যাপস ভিডিও ক্যাপচারের মতো ফিচারগুলো। 
  • গ্যালাক্সি এ সিরিজে রয়েছে আল্ট্রা-ওয়াইড লেন্সের ক্যামেরা, যা দিয়ে অনায়াসে ওয়াইড ছবি ও ভিডিও ক্যাপচার যায়।
  • এছাড়াও, ডিভাইসগুলোতে সুপারঅ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দ্রুতগতিতে চার্জ দেয়ার জন্য টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে।

রোমাঞ্চকর মুহূর্তকে যারা ক্যামেরাবন্দি করতে যারা ভালোবাসেন কিংবা সমাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের প্রতিদিনের কর্মকাণ্ড বন্ধুদের সাথে ভাগাভাগি করতে চান তাদের পছন্দের শীর্ষে রয়েছে এ সিরিজের ডিভাইসগুল। গ্যালাক্সি এ৩০ ও এ৩০এস ডিভাইসের পূর্বসূরি হিসেবে স্যামসাং সম্প্রতি পিকাবুতে গ্যালাক্সি সিরিজের নতুন ডিভাইস গ্যালাক্সি এ৩১ উন্মোচন করেছে।

হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফি

সম্প্রতি, অবমুক্ত হওয়া গ্যালাক্সি এ৩১ ডিভাইসটিতে হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফির জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে ৮ মেগাপিক্সেলের ডেডিকেটেড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ৫ মেগাপিক্সলের ম্যাক্রো সেন্সর। ফোনটিতে রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে লাইভ ফোকাস, প্রো মোড, নাইট, ফুড, সুপার স্লো-মো মোড এবং সিন অপ্টিমাইজার সহ নানান ফিচার।

স্মুদ পারফরমেন্স

ক্রেতাদের ফোন ব্যবহারের অভিজ্ঞতায় বিশেষ মাত্রা যোগ করতে ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, সাথে দ্রুতগতির চার্জের জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরসহ গেম বুস্টার (ডিভাইসটিতে এআই ভিত্তিক গেম বুস্টার থাকার কারণে ব্যবহারকারীর গেমিং অভিজ্ঞতা হবে অসাধারণ)। ৬ জিবি রমের এ ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ওএস হিসেবে রয়েছে স্যামসাং এর নিজস্ব ওয়ান ইউআই ২। 

মাল্টিমিডিয়া অভিজ্ঞতা

স্যামসাং গ্যালাক্সি এ৩১ এর আকর্ষণীয় ডিজাইন সহজেই ক্রেতাদের নজর কেড়ে নিবে। ব্যবহারকারীর ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করবে ফোনটির ৬.৪ ইঞ্চির এফএইচডি+ এসঅ্যামোলেড ডিসপ্লে, সাথে ডলবি অ্যাটমস সাউন্ড। আরও দ্রুত ও সহজে ফোন আনলক করতে ডিভাইসটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।

স্মার্টফোনের নিত্যনতুন উদ্ভাবনের ক্ষেত্রে স্যামসাং অগ্রণী ভূমিকা রাখছে। ক্রেতাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনের পাশাপাশি নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিষ্ঠানটি সচেষ্ট। সম্প্রতি, দেশের বাজারে অবমুক্ত হওয়া গ্যালাক্সি এ৩১ স্মার্ট ডিভাইসটিও এর পূর্বসূরী ডিভাইগুলোর মতো সাশ্রয়ী দামের মধ্যে চমৎকার নকশাসমৃদ্ধ ডিভাইসের এক উজ্জ্বল দৃষ্টান্ত।   

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি