সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

স্যাটেলাইটের মাধ্যমে কল করা যাবে হুয়াওয়ের ফোনে

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে কল করতে সক্ষম স্মার্টফোন তৈরি করেছে হুয়াওয়ে। চীনের বাজারে উন্মুক্ত হওয়া ‘মেট ৬০ প্রো’ মডেলের ফোনটিতে স্যাটেলাইটের মাধ্যমে বার্তাও আদান-প্রদান করা যাবে।

গত বছর নিজেদের ‘মেট ৫০ প্রো’ মডেলের ফোনে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে বার্তা পাঠানোর সুবিধা যুক্ত করেছিল হুয়াওয়ে। তবে ফোনটির মাধ্যমে নির্দিষ্ট নম্বরে শুধু বার্তা পাঠানো যায়। কিন্তু নতুন মডেলের ফোনটির ব্যবহারকারীরা চাইলে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে একে অপরকে বার্তা পাঠাতে পারবেন। তবে কোন প্রতিষ্ঠানের স্যাটেলাইট সংযোগ ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি হুয়াওয়ে। ধারণা করা হচ্ছে, চীনের টিয়ানটং ১ স্যাটেলাইট ব্যবহার করে এ সুবিধা পরিচালনা করা হতে পারে।

মেট ৬০ প্রো মডেলের ফোনটিতে ৬ দশমিক ৮২ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি পর্দা রয়েছে। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সুরক্ষার জন্য রয়েছে দ্বিতীয় প্রজন্মের কুনলুন গ্লাস। ট্রিপল পাঞ্চ হোল পর্দার ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও থ্রিডি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনে ৫০, ১২ ও ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় ভালোমানের ছবিও তোলা যায়।

হারমনি ওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে কিরিন ৯০০০ এস প্রসেসরসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ফোনটি অন্য দেশে কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হুয়াওয়ে। শুধু তা–ই নয়, অন্য দেশে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে কল করা যাবে কি না, তা–ও জানায়নি প্রতিষ্ঠানটি।  

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি