রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

১৫ হাজার সরকারি কর্মকর্তাকে স্মার্ট বাংলাদেশের উপযোগী দক্ষ করে তোলা হচ্ছে

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্ট বাংলাদেশের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকার ১৫ হাজার সরকারি কর্মকর্তাকে অগ্রসর প্রযুক্তিতে প্রশিক্ষণ দেবে। এর মধ্যে ১০ হাজার সরকারি কর্মকর্তাকে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এর মতো অগ্রসর প্রযুক্তিতে এবং ৫ হাজার কর্মকর্তাকে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।

প্রশিক্ষণের ব্যাপারে সোমবার (২৬ ডিসেম্বর ২০২২) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে গভর্নমেন্ট এমপ্লয়য়িস ম্যানেজমেন্ট সিস্টেম (জেমস) এবং আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এনহ্যান্সিং ডিজিটাল গভর্মেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইডিজিই প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান এবং জেমস প্রোগ্রাম পরিচালক জনাব মো: আঃ রাজ্জাক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেমস প্রোগ্রামের টিম লিডার ড. মো: আব্দুল মানান, পিএএ ও জেমস উপ-প্রোগ্রাম পরিচালক জনাব মো: দৌলত উজ্জামান খান, ইডিজিই প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. সাইফুল আলম খান, ডিজিটাল লিডারশিপ একাডেমির টিম লিডার ড. মাহফুজ শামীম।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্উদ্দিন চৌধুরী বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তাদের অগ্রসর প্রযুক্তিতে প্রশিক্ষণের দ্বার উন্মোচিত হলো; যার লক্ষ্য হলো ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের উপযোগী দক্ষ সরকারি কর্মকর্তা গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৫ হাজার সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অর্জিত হবে। প্রথমত, অগ্রসর প্রযুক্তিতে সরকারি কর্মকর্তারা দক্ষ হয়ে উঠবে; দ্বিতীয়ত, সরকারি সেবাপ্রদান দ্রুততর হবে এবং তৃতীয়ত,  সরকারি দপ্তরের নিরাপত্তা বিধান এবং নিরবচ্ছিন্ন সরকারি সেবা প্রদান সম্ভব হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি