সোমবার, আগস্ট ২৪, ২০২৬
30 C
Dhaka

স্মার্ট বাংলাদেশ ২০২৩ পুরষ্কার পেল মানু ফামর্স এর পোল্ট্রি ম্যানেজার অ্যাপ

২০২৩ সালের স্মার্ট বাংলাদেশ পুরষ্কার পেল মানু ফার্মস এর পোল্ট্রি ম্যানেজার অ্যাপ। বেসরকারী শাখায় শ্রেষ্ঠ কারিগরি দল হিসেবে পোল্ট্রি খামার ব্যবস্থাপনা অ্যাপ ‘‘স্মার্ট কৃষক – স্মার্ট বাংলাদেশ’’ শিরোনামে এই পুরষ্কায় জযলাভ করেছে। ১৮ অক্টোবর ২০২৩ বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। মানু ফার্মস এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহীনের নেতৃত্বে বিজয়ী দলের আরো উপস্থিত ছিলেন মানু ফার্মস এর প্রধান কারিগরি কর্মকর্তা কৃষিবিদ ডঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, চীফ কমিউনিকেশন অফিসার জাহাঙ্গীর আলম শোভন, চীফ অপারেটিং অফিসার রুমানা আক্তার এবং মানু ফার্মসের কো-ফাউন্ডার আলিফ বিনতে শাহীন।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবে নতুন প্রজন্ম। স্মার্ট বাংলাদেশের সুফল দেশের সকল শ্রেণীর মানুষকে যুক্ত করবে। কৃষি থেকে খামার, শিল্প থেকে পরিবার এবং সর্বোচ্চ পর্যায় থেকে প্রান্তিক পর্যায়ে ব্যবহার করা হবে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো।

তিনি শেখ রাসেল এর জন্মদিনের আলোচনায় বলেন, বিশ্বে এখনো যুদ্ধ চলে। আর এই যুদ্ধে শিশুরা মারাত্মত হুমকি ও হামলার মুখে পড়ে যা কাম্য নয়। আমরা স্বাধীন বাংলাদেশে প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তারা যেনো হেসে খেলে বড় হতে পারে সে সুযোগ দিতে চাই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশের সুফল সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার এবং বিজয়ী একেকটি ধারণা সে কাজকে আরো সহজ করে দিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল সেবায় যে সাফল্য পেয়েছে তা অবিস্মরনীয়।

মানু ফার্মস এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহীন পোল্ট্রি ম্যানেজার অ্যাপ সম্পর্কে বলেন, এই অ্যাপটির মাধ্যমে একজন পোল্ট্রি খামারী তার খামারকে স্মার্ট খামারে পরিনত করতে পারে। একটি স্মার্ট ফোন দিয়ে একজন খামারি তার খামারের দৈনন্দিন কাজ-কর্ম, হিসাব-নিকাশ, স্বাস্থ্য সেবাই ডাক্তার সহয়াতা, চিকিৎসা – অনলাইন প্রেসক্রিপশন ও টেলিমেডিসিনসহ  আইওটি ডিভাইস দ্বারা খামার পর্যবেক্ষণের সুবিধা পাচ্ছে। খামারের  টিকা শিডিউল ,  সাপ্লাই চেইন  এমনকি বাজারজাত করণের ক্ষেত্রেও  রয়েছে  বিভিন্ন সুবিধা।

অপর দিকে একজন ক্রেতা মুরগি অথবা ডিমের কিউ আর কোড (QR Code) ব্যবহার করেই এই স্মার্ট মুরগি ও ডিমের সকল হিস্ট্রি জানতে পারবে। কখন কোন খাবার বা ঔষধ খাওয়ানো হয়েছে, কবে ভ্যাক্সিন দেয়া হয়েছে, মুরগি বা ডিমের বয়স কত, কোন খামারী থেকে এসেছে ইত্যাদি সকল তথ্য জানতে পরেন।

পুরষ্কারের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিজয়ী দলের প্রধান মুহাম্মদ শাহীন বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, এই পুরষ্কার আমাদের কাজকে স্বীকৃতির মাধ্যমে অনুপ্রাণীত করবে, আমাদের প্রকৃত সফলতা হলো আজ সাধারণ প্রান্তিক পোল্ট্রি খামারি তার খামারের সার্বিক ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে করছেন।

পোল্ট্রি ম্যানেজার অ্যাপ ডাউনলোড করতে – https://rb.gy/pcnz4

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি