শনিবার, জুলাই ১৮, ২০২৬
30 C
Dhaka

স্মার্টফোন কিনতে ‘ফোন লোন’ সেবা আনল রবি

টেকভিশন ডেক্স: গ্রাহকদের স্মার্টফোন কিনতে সহায়তা করতে ‘ফোন লোন’ নামে একটি অনন্য স্মার্টফোন ফিন্যান্সিং ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। ক্যাম্পেইনের আওতায় ব্লকচেইন ও বিগ ডেটা এনালিটিক্স প্রযুক্তির মাধ্যমে অলটারনেটিভ ক্রেডিট স্কোরিং (এসিএস) সল্যুশন ব্যবহার করে স্মার্টফোন কেনার জন্য জামানত মুক্ত লোন প্রয়োজন এমন গ্রাহকদের খুঁজে বের করছে অপারেটরটি। 

‘ফোন লোন’ ক্যাম্পেইনটির মাধ্যমে উপযুক্ত রবি ও এয়ারটেল গ্রাহকদের সুবিধামত ইএমআইসহ হ্যান্ডসেট লোন দেয়া হচ্ছে। তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে রেড আইটি ইন্টারন্যাশনাল লিমিটেডের সহায়তায় গ্রাহকদের টেলকো ডাটা ব্যবহারের মাধ্যমে ক্রেডিট কার্ড নেই এমন গ্রাহকদের সনাক্ত করছে একটি ক্রেডিট স্কোরিং কোম্পানি।

বাংলাদেশে ৪জি প্রযুক্তির উপযোগী হ্যান্ডসেটের সংখ্যা এখন ৪২%, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এর মূল কারণ হ্যান্ডসেটের মূল্য এবং গ্রাহকদের স্বল্প ক্রয়ক্ষমতা। এ কারণে দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ ডিজিটাল সেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছে এবং ডিজিটাল বৈষম্য বাড়ছে। একটি মানসম্পন্ন স্মার্টফোন কিনতে যে অর্থ প্রয়োজন গ্রামের স্বল্প আয়ের মানুষের পক্ষে একবারে তা জোগাড় করা বেশির ভাগে ক্ষেত্রেই সম্ভব হয় না। আবার ক্রেডিড কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থেকেও তারা বঞ্চিত।

হ্যান্ডসেট কেনার জন্য লোন পেতে পারেন এমন সম্ভাব্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর ওই গ্রাহকরা ফোন লোন অ্যাপ বা রবি ওয়েবসাইটের মাধ্যমে তাদের উপযুক্ততা যাচাই করতে পারবেন। এরপর রবির ওয়াক-ইন-সেন্টার (ডব্লিউআইসি), আর স্টোর, ফোন লোন অ্যাপ ও ওয়েবসাইট থেকে এককালীন ডাউন পেমেন্টর মাধ্যমে তাদের পছন্দের হ্যান্ডসেটটি কিনতে পারবেন যোগ্য গ্রাহকরা। বাকী টাকা গ্রাহকদের সুবিধা অনুযায়ী ছয় থেকে বার মাসের সমান মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে।আরো বেশি গ্রাহকদের ডিজিটাল সেবার আওতায় আনতে এবং ডিজিটাল জীবনধারার সাথে সম্পৃক্ত করতে এই ক্যাম্পোইনটি হাতে নিয়েছে রবি।

ইতোমধ্যে ১১ হাজারের বেশি ৪.৫জি সাইট নিয়ে দেশের বৃহত্তম ৪.৫জি সেবাদাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে কোম্পানিটি। ক্যাম্পেইনটির আওতায় স্মার্টফোন কেনার সামর্থ নেই এমন গ্রাহকদের হাতে লোনের মাধ্যমে ডিভাইস পৌঁছে দিয়ে ডিজিটাল বৈষম্য দূর করার চেষ্টা করছে অপারেটরটি। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি