রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

নতুন মডেলের ব্লুটুথ স্পিকার বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: তিনটি নতুন মডেলের ব্লুটুথ স্পিকার বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ‘কোরাস’ প্যাকেজিং এ আসা নতুন মডেলের স্পিকার তিনটির মডেল হলো পিএস১৬, পিএস৩০ এবং পিএস৩৫। উন্নত ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের স্পিকারগুলো দেবে সুমধুর ও জোরালো শব্দ। ব্লুটুথ সংযোগের মাধ্যমে অন্যান্য ডিভাইস থেকে গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক।

উল্লেখ্য, গ্রাহকদের চাহিদা মেটাতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মডেলের এবং মূল্যের স্পিকার, সাউন্ডবার এবং অডিও এক্সেসরিজ উৎপাদন এবং বাজারজাত করছে ওয়ালটন। এর আগে বেশ কয়েকটি মডেলের মাল্টিমিডিয়া স্পিকার এবং সাউন্ডবার বাজারে ছাড়ে ওয়ালটন। যা ইতোমধ্যেই গ্রাহকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এরই প্রেক্ষিতে ক্রমবর্ধমান গ্রাহকচাহিদা মেটাতে এবার ব্লুটুথ স্পিকার বাজারে ছাড়লো ওয়ালটন।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোঃ তৌহদুর রহমান রাদ জানান, নতুন আসা পিএস১৬ মডেলের ব্লুটুথ স্পিকারের দাম ৩,৮৫০ টাকা, পিএস৩০ মডেলের দাম ৬,৯৫০ এবং পিএস৩৫ মডেলের দাম ৭,৫০০ টাকা। ডিজিটাল সিগনাল প্রোসেসিং প্রযুক্তি সম্বলিত সব মডেলেই টাইপ সি চার্জিং পোর্টসহ ওয়াটার প্রুফ (আইপি৬৭) সুবিধা রয়েছে। টিডব্লিউএস ফাংশন থাকায় ব্লুটুথ কানেকশনেও স্টেরিও সাউন্ডের কোয়ালিটি থাকবে অক্ষুন্ন।

পিএস১৬ মডেলে ব্যবহৃত হয়েছে ৮ ওয়াট করে মোট ১৬ ওয়াটের স্পিকার আউটপুট। এতে রয়েছে ২৫০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ১৩ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। আউটডোর ব্যবহারের জন্য রয়েছে পোর্টেবল হুক। এতে উচ্চমানের ফ্যাব্রিক সারফেস ব্যবহৃত হয়েছে। রয়েছে প্যাসিভ র‌্যাডিয়েটরসহ কালারফুল ব্রিথিং লাইট।

পিএস৩০ মডেলে ব্যবহৃত হয়েছে ১৫ ওয়াট করে মোট ৩০ ওয়াটের স্পিকার আউটপুট। এতে রয়েছে ১০,০০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ৩০-৩১ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। এতে রয়েছে উচ্চমানের সিমলেস ফ্যাব্রিক ডিজাইন। এই স্পিকারে জোড়ালো বেজ ইফেক্ট পাবেন গ্রাহক। এই স্পিকারটি থেকে পাওয়ার ব্যাংক হিসেবে অন্য ডিভাইসে চার্জ দেয়া যাবে।

আর পিএস৩৫ মডেলে ব্যবহৃত হয়েছে ১৫ ওয়াট করে মোট ৩০ ওয়াটের স্পিকার এবং ৫ ওয়াটের টুইটার আউটপুট। এতে রয়েছে ১০,০০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ২০ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। এতে রয়েছে উচ্চমানের সিমলেস ফ্যাব্রিক ডিজাইন। এই স্পিকারে জোড়ালো বেজ ইফেক্ট পাবেন গ্রাহক। এই স্পিকারটিও পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে।

নতুন আসা ব্লুটুথ স্পিকারগুলো পাওয়া যাচ্ছে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ওয়ালটনের সব শোরুমে। এতে গ্রাহকরা ৬ মাসের ওয়ারেন্টি পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি