বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
21 C
Dhaka

স্পটলাইটস অব রাইজআপ ল্যাবস: কর্মীদের কৃতিত্বের স্বীকৃতি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : দেশের স্বনামধন্য আইটি কোম্পানী রাইজআপ ল্যাবস, তাদের সেকেন্ড কোয়ার্টারের সাফল্য উদযাপন এবং অক্লান্তভাবে কোম্পানিতে অবদান রাখা সেরা কর্মীদের পুরস্কৃত করতে ‘স্পটলাইটস অব রাইজআপ ল্যাবস’- অনুষ্ঠানের আয়োজন করেছে।

গতকাল রোববার (১০ সেপ্টেম্বর, ২০২৩) ঢাকার একটি হোটেলে ‘স্পটলাইটস অব রাইজআপ ল্যাবস’- অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে। এসময় রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হক এবং সকল কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হক, সিনিয়র এইচআর জেনারেলিস্ট তাসলিমা বিনতে হাফিজ, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার এস.এম. সাজেদুল হক, সিনিয়র এসকিউএ ইঞ্জিনিয়ার ওয়াসিফ জামান এবং অন্যান্যরা রাইজআপ ল্যাবসের সফল প্রজেক্টসমূহ, নতুন প্রোডাক্টসমূহের লঞ্চিং, নতুন ও আসন্ন প্রজেক্ট এবং বিভিন্ন উদ্ভাবনগুলো উপস্থাপন করেন।

এর আগে থেরাপি সেন্টার – ইনার সার্কেলের অপারেশনস কো-অর্ডিনেটর, শেয়াদ আশরাফ রাইজআপ ল্যাবসের কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য একটি সেশন পরিচালনা করেন।

‘স্পটলাইটস অব রাইজআপ ল্যাবস’ অনুষ্ঠানে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক বলেন, “রাইজআপ ল্যাবসের ক্রমাগত উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য শুধুমাত্র কোম্পানিকে উন্নত করা নয়, আইটি শিল্পের বিকাশে অবদান রাখাও আমাদের উদ্দেশ্য। দেশকে নতুন উদ্ভাবনা ও অগ্রগতির দিকেিএগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এসময় কয়েকজন পুরস্কার বিজয়ীও বক্তব্য রাখেন। তারা তাদের সাফল্যের পেছনের গল্প, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরেন। সবাইকে নিজ নিজ লক্ষ্য অর্জন করতে অনুপ্রাণিত করেন তারা।

অনুষ্ঠানে বিভাগীয় প্রধানরা, প্রোডাক্ট ম্যানেজার, এক্সিকিউটিভ, বিজনেস অ্যানালিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, আর্টিস্ট, প্রোডাক্ট ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার এবং অন্যান্যরাও যোগ দেন। এরপর অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলোকে ধারণ করতে একটি ফটো সেশন অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি