বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
28 C
Dhaka

স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন ব্র্যান্ড উদ্বোধন করেন ব্রিটিশ হাই কমিশনার

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বমানের সেবা নিশ্চিতের লক্ষ্যে নিজেদের ক্ষমতা, স্থিতিশীলতা ও ক্রমশ পরিবর্তনশীল বিশ্বের সাথে সাথে তাল মিলিয়ে রূপান্তরিত বাংলাদেশের শীর্ষ ফাইন্যান্সিয়াল ব্র্যান্ড ও একমাত্র বহুজাতিক ইউনিভার্সাল ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের ক্রমবিকাশ ও বৃদ্ধির প্রতিফলন সরূপ সাম্প্রতিক তাদের ব্র্যান্ডের মূল উপকরণ নতুনরূপে ঘোষণা করলো। 

ব্র্যান্ডের লোগো যা আস্থার প্রতীক হিসেবে পরিচিত, আধুনিক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে আরও নতুন, যুগোপযোগীভাবে পরিবর্তন হয়েছে। একটি প্রগতিশীল ভিজুয়্যাল সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠানটির সহজ, আধুনিক ব্র্যান্ড এক্সপেরিয়েন্স এবং একটি মানবিক ও পেশাদারি প্রতিচ্ছবি প্রশস্ত হচ্ছে। এই রিফ্রেশ একটি শেয়ার্ড ভিজুয়্যাল ল্যাংগুয়েজের সমন্বয়ে ডিজিটাল ফার্স্ট ব্র্যান্ড হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর বিবর্তন এবং বিভিন্ন নেটওয়ার্ক এ এর কার্যক্রমও ও অগ্রগতি সাধন প্রতিফলিত করে।

বাংলাদেশে অবস্থিত ব্যাংকটির হেড কোয়ার্টারসে বাংলাদেশে নিযুক্ত মাননীয় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন এই পরিবর্তিত নতুন ব্র্যান্ডটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিকসন বলেন, “পাঁচ দশক যাবত ব্রিটিশ ব্যবসায়গুলো বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে সেবা প্রদানকারী ব্রিটিশ প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে আসছে বিধায় আমরা আনন্দিত। এই নতুন পরিবর্তিত ব্র্যান্ড এর মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর এদেশের অগ্রগতিতে অংশীদার হবার অঙ্গীকার পুনর্জীবিত হবে। “

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “১৯৬৯ সালে প্রথমবারের মতো আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভের পর, এটি ঐক্য এবং সামগ্রিক মূল্যবোধের প্রতীক হয় দাঁড়ায় এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জুড়ে। গত পাঁচ দশক ধরে প্রাসঙ্গিকতা বজায় রাখতে আমাদের পরিচিতি নতুন আচরণ, মাত্রা ও রঙে বর্ধিত হয়েছে। যা এই যাত্রায় অপরিবর্তিত রয়ে গেছে তা হলো আমাদের গ্রাহক, ব্যবসায় ও সম্প্রদায়ের অগ্রগতির পথে করা আমাদের প্রতিশ্রুতি। জাতির কল্যাণে এই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার লক্ষ্যে নিয়মিত উৎসাহ ও সাহায্য প্রদান করায় আমি মাননীয় রবার্ট চ্যাটারসন ডিকসন-কে বিশেষ ধন্যবাদ দিতে চাই।”

দীর্ঘ ১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ইউনিভার্সাল ব্যাংক, যার রয়েছে বাংলাদেশে দৃঢ় স্থানীয় উপস্থিতি এবং এর বৈশ্বিক পরিধি ও পণ্য কাজে লাগানোর সক্ষমতার অনন্য এক সংমিশ্রণ। ব্যাংকটির মূলমন্ত্র ‘হেয়ার ফর গুড’-এর প্রতিশ্রুতি আনুযায়ী ব্যাংকটির মূল ব্যবসায়, কার্যক্রম ও কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে এসডিজি খাতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যাংকটি অগ্রনী ভূমিকা রেখেছে। এছাড়াও, ব্যক্তি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার সুযোগ প্রসারিত করে বড় প্রতিষ্ঠানগুলোকে সমর্থনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়িক উন্নয়নের অবদান রাখছে ব্যাংকটি। তাদের মূল ব্যবসায় ব্যাংকিং ছাড়াও বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে সমাজের জন্য শিল্পোদ্যোগ, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতে ভূমিকা রাখছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি