শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

স্টাইলিশ ও পাওয়ারফুল মেটবুক ডি১৫ ল্যাপটপ

টেকভিশন ডেস্ক: মহামারীর এই সময়ে ভার্চুয়ালি কানেক্টেড থাকতে ডিভাইস আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে হুয়াওয়ের এমনই এক স্টাইলিশ, পোর্টেবল এবং পাওয়াফুল ডিভাইস মেটবুক ডি১৫। ফুলভিউ ডিসপ্লে, আল্ট্রা স্লিম ডিজাইন, দুর্দান্ত পারফরমেন্সের দারুণসব ফিচারের জন্য ল্যাপটপটি প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।

হুয়াওয়ের মেটবুক সিরিজের অন্যান্য ল্যাপটপের মতো মেটবুক ডি১৫ এ ব্যবহার করা হয়েছে ফুলভিউ ডিসপ্লে। ১৫.৬ ইঞ্চির ডিসপ্লের এ মেটবুকে রয়েছে ১০৮০ পিক্সেলের ফুল এইচডি আইপিএস স্ক্রিন। এতে পাওয়া যাবে ১৭৮ ডিগ্রি ওপেনিং অ্যাঙ্গেল। এর স্ক্রিন টু বডি রেশিও ৮৭ শতাংশ।

ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন-৫ ৩৫০০ ইউ প্রসেসর এবং ভেগা ৮ গ্রাফিক্স। ১২ ন্যানোমিটার কোয়াড কোরের এ প্রসেসরটিতে হাই ক্লোক স্পিড পাওয়া যাবে। আর ভেগা গ্রাফিক্স ব্যবহারে গ্রাফিক্স প্রসেসিং পাওয়ার হবে মসৃণ। ফলে যে কোন ভারী সফটওয়্যার অনায়াসে ব্যবহার করা যাবে মেটবুক ডি ১৫ এ।

মেটবুক ডি ১৫ ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৮ জিবির ডুয়াল চ্যানেল ডিডিআর ফোর মেমোরি। ডুয়াল চ্যানেল মেমোরি ব্যবহারে সিংগেল চ্যানেল মেমোরির থেকে ৫০ শতাংশ বেশি স্পিড পাওয়া যাবে। এছাড়া ১ টেরাবাইটের হার্ডডিস্কসহ রয়েছে ২৫৬ জিবির এসএসডি কার্ড।

হুয়াওয়ে মেটবুক ডি ১৫ এ ব্যবহার করা হয়েছে ৬৫ ওয়াটের ইউএসবি সি চার্জার। পোর্টেবল এই চার্জার দিয়ে হুয়াওয়ে অন্যান্য স্মার্টফোন বা ট্যাবলেটও চার্জ করা যাবে। ক্যাবল ডাটা ট্রান্সফারে ব্যবহারের পাশাপাশি ওভারহিট থেকে রক্ষা করে।

বাংলাদেশের ডি১৫ পাওয়া যাচ্ছে ৬৩,৯৯৯ টাকায়। রায়ান্স কম্পিউটারস, স্টারটেক ও হুয়াওয়ে শো’রুম থেকে ল্যাপটপটি কেনা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি