বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
33.2 C
Dhaka

সেরা করদাতার সম্মাননা পেলেন ওয়ালটন ডিজি-টেকের এমডি

টেকভিশন২৪ ডেস্ক: সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা পেলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মঞ্জুরুল আলম অভি। ২০২০-২১ অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে তরুণ করদাতা হিসেবে (২য় সেরা) মঞ্জুরুল আলমকে এ সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৪ নভেম্বর, ২০২১) রাজধানীর অফিসার্স ক্লাবে মঞ্জুরুল আলম সহ ৭৫ জন ব্যক্তি ৫৪টি কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও ইআরডির সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

এস এম মঞ্জুরুল আলম অভির পক্ষে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) লিয়াকত আলী।

উল্লেখ্য,  এর আগেও ফার্ম ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজার অংশীদার হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা পান তরণ উদ্যোক্তা মঞ্জুরুল আলম অভি।

ব্যক্তি পর্যায়ে ৪০ বছর বয়সের নিচে দ্বিতীয় সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননায় ভূষিত করায় এনবিআরকে ধন্যবাদ জানান মঞ্জুরুল আলম অভি। তিনি বলেন, কর দেয়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকেই নিয়ম অনুয়ায়ী বরাবরের মতোই আমি এবং আমার প্রতিষ্ঠান কর দিয়ে আসছি। এর স্বীকৃতিস্বরূপ ট্যাক্স কার্ড সম্মাননা পেয়েছি। এই প্রাপ্তি সবাইকে কর প্রদানে উৎসাহিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি