বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
28 C
Dhaka

সিএমএমআই ম্যাচুরিটি লেভেল ৩ স্বীকৃতি পেল সিসটেক ডিজিটাল  

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্বনামধন্য সফটওয়্যার সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান সিসটেক ডিজিটাল লিমিটেড সম্প্রতি CMMI-SVC Maturity Level 3, V2.0 স্বীকৃতি পেয়েছে। সিসটেক ডিজিটাল লিমিটেড যে সমস্ত সফটওয়্যার সল্যুশন তৈরি, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ করে সেগুলোর উন্নত ব্যবস্থাপনা ও সেবা প্রদানের প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। সিসটেক ডিজিটাল লিমিটেড হলো দেশের দ্বিতীয় কোনো কোম্পানি যারা V2.0 তে এই ম্যাচ্যুরিটি অর্জন করলো। উল্লেখ্য, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মূল্যায়নের ক্ষেত্রে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেশন (সিএমএমআই) হলো আমেরিকার কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয় স্বীকৃত একটি বিখ্যাত মডেল।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সিএমএমআই ইন্সটিটিউট (CMMI Institute) এর পক্ষে ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড (ইউনিসার্ট) এই সার্টিফিকেট হস্তান্তর করে। এ উপলক্ষে ঢাকার কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্ক ভিশন ২০২১ টাওয়ার-১ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. বিকর্ণ কুমার ঘোষ। সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসার্ট এর পরিচালক আব্দুল কাদের, এশিয়া অঞ্চলের পরিচালক ইঞ্জি. মো. লিয়াকত আলী, সিসটেক ডিজিটাল লিমিটেড এর চেয়ারম্যান নাহিদ মওলা মৌরি, ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান এবং প্রতিষ্ঠানের অন্যান্যরা।

সিসটেক ডিজিটাল লিমিটেড বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, বিগ ডেটা, এমবেডেড সিস্টেম, আইওটি এবং ইন্টেলিজেন্ট কন্ট্রোল প্রভৃতির মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ক্লাউড ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, হার্ডওয়্যারের উপর আরএন্ডডি ও আইটি সেবসমূহ প্রদান করছে। একুশ বছরের পথচলায় সিসটেক ডিজিটাল লিমিটেড তার বাংলাদেশ, যুক্তরাজ্য ও জাপান অফিস থেকে বিশ্বের ১৩টি দেশের ৩ হাজারেরও বেশি ক্লায়েন্টকে সেবা প্রদান করেছে।

অনুষ্ঠানে ডা. বিকর্ণ কুমার ঘোষ বলেন, আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন করেছি। পাশাপাশি বর্তমানে বাংলাদেশ আইসিটি রপ্তানির মাধ্যমে প্রতি বছর ১.৩ বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। আমাদের লক্ষ্য হলো ২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানির মাধ্যমে এই আয়কে ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। এই লক্ষ্য পূরণে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির আধুনিক শিক্ষা, প্রমীতকরণ ও আন্তর্জাতিক সার্টিফিকেশন হলো দেশীয় কোম্পানিগুলোর উচ্চমানের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বিদেশী ক্লায়েন্টদের আকর্ষণ করতে সমর্থ হবে। তিনি আরও বলেন, লক্ষ্য অর্জনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সবসময়ই স্থানীয় কোম্পানিগুলোকে সর্বতোভাবে সক্ষম করতে উৎসাহ ও সহায়তা দিয়ে আসছে। চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তিসমূহ ব্যবহারের মাধ্যমে শিল্পায়ন ঘটিয়ে ভিশন ২০৪১ এর লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি